চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্ডিয়ানের সেরা টেস্ট দলে সাকিব, মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশি বেশি টেস্ট খেলার সুযোগ পেলে সাকিবরা কী করতে পারেন, তার উদাহরণ ২০১৭ সাল। ১৬ সালে দুটি টেস্ট খেলার পর এ বছর আট টেস্ট খেলে বিশ্বক্রিকেটের নজর কেড়েছে টাইগাররা। গার্ডিয়ান যেমন বলছে, বছরের সেরা টেস্ট একাদশ করতে গেলে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমকে রাখতেই হবে।

গার্ডিয়ানের ক্রীড়া সাংবাদিকরা মঙ্গলবার ‘গার্ডিয়ান টেস্ট টিম ২০১৭’ নির্বাচন করে তা প্রকাশ করেছেন। দলে অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। আর উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

সাকিব সাদা পোশাকের ক্রিকেটে ১৪ ইনিংসে ৪৭.৫০ গড়ে ৬৬৫ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ২১৭। শতক দুটি, অর্ধশতক তিনটি। উইকেট নিয়েছেন ২৯টি। গত বছর খেলা দুই টেস্টে সাকিবের রান ছিল ১০৬। উইকেট ছিল ১২টি।

Banglabid

মুশফিক বিপিএলে যারপরনাই ব্যর্থ। কিন্তু বছরজুড়ে আন্তর্জাতিক ক্রিকেটে নির্ভরতার প্রতীক ছিলেন। টেস্টে ব্যাট হাতে তিনিই দেশসেরা। ১৬ ইনিংসে রান ৭৬৬। গড়টাও চমকে দেয়ার মতো, ৫৪.৭১। সর্বোচ্চ ইনিংস ১৫৯ রানের। শতক দুটি, অর্ধশতক তিনটি। গত বছর দুটি ম্যাচ খেলে ১০০ রান করেছিলেন। এবার ম্যাচ বাড়ায় মুশফিক জ্বলেছেন নিজের মতো।

উইকেটের পেছনের দক্ষতায়ও বিশ্বক্রিকেটে মুশফিক এগিয়ে। ক্যাচ নিয়েছেন ১২টি। স্টাম্পিং দুটি।

গার্ডিয়ানের সেরা টেস্ট দলে ভারত থেকেও দুজন, বিরাট কোহলি এবং পূজারা। অস্ট্রেলিয়া থেকে সবচেয়ে বেশি চারজন। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং নাথান লায়ন। সাউথ আফ্রিকা থেকে ডিন এলগার এবং কাগিসো রাবাদা। ইংল্যান্ড থেকে জেমস অ্যান্ডারসন একাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব-মুশফিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাকরির নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৪

পরবর্তী

২০১৭’র সেরাদের ১৮’র যত চ্যালেঞ্জ

পরবর্তী

২০১৭’র সেরাদের ১৮’র যত চ্যালেঞ্জ

মেসিকে ছাড়িয়ে বছরের সেরা হ্যারি কেন

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT