চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গন উইথ দ্য উইন্ড’র প্যারিসের শোটি বাতিল করলো ওয়ার্নার ব্রাদার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২০
বিনোদন
A A
B&W23

B&W23

কয়েকদিন আগেই বিতর্কের মুখে যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে ‘গন উইথ দ্য উইন্ড’। শ্রেণি-বৈষম্য ও বর্ণবাদ দেখানোর অভিযোগ উঠায় সরিয়ে ফেলা হয় এই সিনেমা। ছবিটি ২৩ জুন প্যারিসের রেক্স থিয়েটারেও দেখানোর কথা ছিল। এইবিওর পর এবার সিনেমার শোটিও বাতিল করেছে ওয়ার্নার ব্রাদার্স।

মার্গারেট মিশেলের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘গন উইথ দ্য উইন্ড’ ছবিতে দাসপ্রথা উচ্ছেদের পরও মালিকের প্রতি দাসের বিশ্বস্ত আনুগত্য দেখানো হয়েছে। মার্কিন দেশের দক্ষিণভাগের এক প্ল্যান্টেশন মালিকের মেয়ে স্কারলেট ওহারার গল্প। ১৮৬১-৬৫-র গৃহযুদ্ধের পটভূমিতে তৈরি এ ছবিতে স্কারলেট এবং রেট বাটলারের রোমান্স দেখানো হয়েছে। সিনেমায় ইতিহাসের অংশ হিসেবে দেখানো হয়েছে দাসপ্রথা। কৃষ্ণাঙ্গ মানুষের জীবনে সবচেয়ে বেদনাদায়ক ইতিহাসকে সিনেমায় দেখানো হয়েছে, এটা মেনে নিতে পারেননি অনেকেই। আগে থেকেই সিনেমাটি নিয়ে সমালোচনা আর বিতর্ক ছিল। ‘ব্ল্যাক লাইভস মেটার’ আন্দোলনে সিনেমাটি নতুন করে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।

তিনমাস বন্ধ থাকার পর খুলছে ফ্রান্সের থিয়েটারগুলো। আর বিশেষ এই মুহূর্ত উদযাপন করার জন্য ‘গন উইথ দ্য উইন্ড’ সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়েছিলো। কিন্তু বিতর্ক সৃষ্টি হওয়ায় সিনেমার শো বাতিল করা হলো। বাতিল হওয়ার ঘোষণাটি রেক্স থিয়েটারের অফিশিয়াল টুইটারে পেজে শেয়ার করা হয়েছে।

Banglabid

১৯৩৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি দ্বাদশ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে ৯টি পুরস্কার পায়, যার মধ্যে ছিল সেরা ছবির খেতাবও। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্নার ব্রাদার্সগন উইথ দ্য উইন্ডলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্ম প্রতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন

পরবর্তী

ক্রাইম ঘরানার সিনেমায় আপত্তি পঙ্কজ ত্রিপাঠির

পরবর্তী

ক্রাইম ঘরানার সিনেমায় আপত্তি পঙ্কজ ত্রিপাঠির

চিরনিদ্রায় শায়িত মোহাম্মদ নাসিম

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT