চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে: স্পিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২১
বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

তিনি বলেন, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যম উজ্জ্বল ভূমিকা রাখতে পারে।

মঙ্গলবার ২৬ অক্টোবর নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির ধারনকৃত বক্তব্য প্রদর্শন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বক্তব্য রাখেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গণমাধ্যম জনগণকে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় সহযোগিতা করে থাকে। এ সময় তিনি জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতায় উদ্বুদ্ধ হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, বানোয়াট সংবাদ ও প্রোপাগান্ডা সহজেই ছড়িয়ে পড়ছে। এ ক্ষেত্রে, গণমাধ্যম বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে জনগণকে সঠিক তথ্য দেয়ার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে।

শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। করোনা পরিস্থিতিতে সাহসিকতার সাথে রিপোর্টিং করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

সবশেষে ড. শিরীন শারমিন চৌধুরী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৩ জন সাংবাদিক এবং টেলিভিশন ও রেডিও সাংবাদিকতায় ৯ জনকে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করেন।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর পদক প্রদান কমিটির জুরি বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ: স্পিকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

পরবর্তী

জন্মদিনে দীঘি বললেন ‘ভালোবাসা ছাড়া জীবনে কিছু চাই না’

পরবর্তী
দীঘি জন্মদিনে সুন্দর পোশাক পরা, পেছনে কাঠের দেওয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে দীঘি বললেন ‘ভালোবাসা ছাড়া জীবনে কিছু চাই না’

গ্রামীণফোন ও স্টার্টআপ ডি টোয়েন্টিফোর লজিস্টিকসের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টার্টআপ ডি টোয়েন্টিফোর লজিস্টিকসের সাথে গ্রামীণফোনের চুক্তি সই

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT