চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড় ‘সংকটে’ ক্লাব কাপ হকিতে নেই মোহামেডান

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৯:৪৪ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৮
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
ক্লাব কাপ হকি নিয়ে রোববারের সংবাদ সম্মেলন

ক্লাব কাপ হকি নিয়ে রোববারের সংবাদ সম্মেলন

আসছে ২২ এপ্রিল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গড়াবে ক্লাব কাপ হকির দ্বাদশ আসর। গত এগারো আসরে চারবার করে শিরোপার মুকুট পড়া মোহামেডান ও ঊষা ক্রীড়া চক্র খেলছে না এবার। দুদলের অংশ না নেয়ার কারণটা অবশ্য ভিন্ন। ঊষা অংশ নেয়নি মৌসুমের দলবদলেই। আর মোহামেডান বলছে, খেলোয়াড় সংকটের কারণে তারা থাকছে না।

হকির সাবেক তারকা খাজা রহমতউল্লাহর নামে মাঠে গড়াতে যাওয়া ক্লাব কাপ টুর্নামেন্টে নাম লিখিয়েছে মাত্র ছয়টি দল। পর্যাপ্ত সময় না পাওয়ায় দল গুছিয়ে উঠতে পারেনি মোহামেডান। এমন দাবি করে ক্লাব কাপে অংশ নিচ্ছে না ঢাকার মাঠের জায়ান্ট দলটি। চ্যানেল আই অনলাইনকে কারণ হিসেবে সেকথাই জানালেন মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স।

‘টুর্নামেন্ট খেলতে ১৬ জন খেলোয়াড় প্রয়োজন। আর আমাদের আছে মাত্র ১১ জন। দুজন খেলোয়াড় উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। দুজন দেশের বাইরে আছে। আমরা সময় চেয়েছিলাম। কিন্তু দলবদলের এক সপ্তাহের মাথায় একটি টুর্নামেন্ট আয়োজন করায় আমরা গুছিয়ে উঠতে পারিনি।’

Banglabid

মোহামেডান-ঊষা ছাড়াও কাপে অংশ নিচ্ছে না ওয়ারী, সাধারণ বীমা কর্পোরেশন, বাংলাদেশ স্পোর্টিং, ওয়ান্ডারার্স ও আজাদ স্পোর্টিং। প্রতিবছরই টুর্নামেন্টে অংশ নেয়া দল কমে আসছে। গত বছর অংশ নিয়েছিল আটটি দল। দল কমে আসায় টুর্নামেন্টের জৌলুস কমে আসছে কিনা এমন প্রশ্নও উঠেছে।

টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে অবশ্য আশারবাণী এসেছে। আগামীতে দলগুলোর অংশগ্রহণ বাধ্যতামূলক করা যায় কিনা সে ভাবনার প্রকাশ পায় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেকের কণ্ঠে।

‘গতবারও এই প্রতিযোগিতায় আটটি দল অংশ নিয়েছিল। এবারই সবচেয়ে কম দল অংশ নিচ্ছে। তাই আমরাও ভাবছি, আগামীবার থেকে প্রতিযোগিতায় লিগের দলগুলোর অংশগ্রহণ বাধ্যতামূলক করা যায় কিনা।’

Reneta

কাপে শিরোপাজয়ী দল ও রানার্সআপ দলের জন্য থাকছে না কোন প্রাইজমানি! তাতেই কী ক্লাব-খেলোয়াড়রা মুখ ফিরিয়ে নিচ্ছে টুর্নামেন্ট থেকে? ফেডারেশনের একজন কর্মকর্তাও মুখেও তেমন কিছুর আভাস মিলল, ‘এমন নামকাওয়াস্তের টুর্নামেন্টে কে খেলতে চাইবে? কোনো স্পন্সর নেই। হুট করে একটা টুর্নামেন্ট আয়োজন করলেই তো হল না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লাব কাপ হকিমোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

নতুন ছবির প্রচারণায় কলকাতায় ইরানি নির্মাতা মাজিদি

পরবর্তী

পোস্টারে-টিজারে ‘দেবী’র রানু এবং অন্যরকম জয়া

পরবর্তী
পোস্টারে দেবী

পোস্টারে-টিজারে ‘দেবী’র রানু এবং অন্যরকম জয়া

নুসরাত ফারিয়া

তিন ধাপে নুসরাত ফারিয়ার কণ্ঠে প্রথম গান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT