চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৩ দফা দাবিতে প্রশাসনকে শিক্ষকদের আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২১
খুলনা, শিক্ষা
A A
খুবি

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রশাসনের বিরুদ্ধে ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

তারা বলছে: প্রতিবাদের ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন শিক্ষকের বিরুদ্ধে হিংসামূলক শাস্তি প্রত্যাহারের দাবী জানিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বেধে দেয়া সময়সীমা গতকাল অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে শেষ হয়েছে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো মূল্যে এই তিন শিক্ষককে ( আবুল ফজল, হৈমন্তী শুক্লা কাবেরী এবং শাকিলা আলম) আন্দোলনে অংশ নেওয়া এবং শিক্ষার্থীদের পক্ষে থাকার ‘অপরাধে’ সম্পুর্ণ অবৈধ ভাবে শাস্তি দিতে বদ্ধপরিকর।

এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন এর প্রয়োজনে নেটওয়ার্ক খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ বরাবরে একটি খোলা চিঠি ডাক মারফত পাঠাবে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে।

দাবি সমূহ:

ক) খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৩ শিক্ষকের প্রতি প্রতিহিংসামূলক শাস্তি প্রত্যাহার করে অবিলম্বে তাদের স্বপদে সসম্মানে ফিরিয়ে দিতে হবে।

খ) খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আনীত সকল দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করতে হবে।

গ) অবৈধ সিন্ডিকেট বাতিল করে এর পেছনে যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। অবৈধ সিন্ডিকেটে নেয়া সকল সিদ্ধান্ত অবৈধ এবং তা বাতিল করতে হবে।

আচার্যের কাছে খোলা চিঠি দেবার পরও যদি শাস্তি প্রত্যাহার করা না হয় তাহলে কঠোরতর কর্মসূচিতে যাবে নেটওয়ার্ক।

একইসঙ্গে দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তিন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক অত্যাচার বন্ধ করে তাদের স্বপদে বহাল রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ট্যাগ: খুলনা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিডিয়াতে স্বামী-স্ত্রীর সুখ শান্তি ঘরের ছাদ ভেঙে পালিয়ে যায়: অনন্ত

পরবর্তী

‘নগদ’ এর মাধ্যমে প্রাথমিকের উপবৃত্তি বিতরণ শুরু

পরবর্তী
নগদ অ্যাপের মাধ্যমে প্রাথমিকের উপবৃত্তি বিতরণ কার্যক্রমের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নগদ’ এর মাধ্যমে প্রাথমিকের উপবৃত্তি বিতরণ শুরু

বাংলা নাচের দৃশ্য, নারীদের ঐতিহ্যবাহী পোশাক ও নাচের অভিব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

গানের কথা 'অর্থহীন', তবুও হিট!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT