চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে যে তথ্য দিলেন মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্যারোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।

মির্জা ফখরুল বলেন, কয়েকদিন ধরে এ বিষয়টা পত্রিকায় আলোচনা হচ্ছে। আজকে একটি ইংরেজী পত্রিকা দিন তারিখসহ দিয়ে দিয়েছে। আমার সঙ্গে সাংবাদিকরা কথা বলেছে, আমি বলেছি এটা ভিত্তিহীন। এ সময় তিনি হলুদ সাংবাদিকতা পরিহার করারও আহ্বান জানান।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশের) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফখরুল অভিযোগ করেন, গণমাধ্যম সুপরিকল্পিতভাবে একটা শ্রেণি নিয়ন্ত্রণ করে যাচ্ছে, যারা শাসকগোষ্ঠীর ইচ্ছে মতো সমাজ নির্মাণে সহায়তা করছে।

তিনি বলেন, এমন একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যাতে করে অনেক জনপ্রিয় লোকেরা টকশোতে আসছেন না। সত্য কথাগুলো নিয়ে জনগণের কাছে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। কারণ যারা গণমাধ্যমে কাজ করেন, নির্বাচনের পরে তাদের বেশ কয়েকজনের চাকরি চলে গেছে।

বিএনপি মহাসচিব বলেন, সাংবাদিকদের একটি শ্রেণি ভালো আছে, বেশিরভাগ সাংবাদিকদের চাকরি নেই।

Reneta

সাম্প্রতিক সময়ে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব আরও বলেন, দেশে অরাজকতা চলছে কোন জবাবদিহিতা নেই।

নুসরাত হত্যাকান্ড ও সুবর্ণচরে গণধর্ষণের ঘটনা উল্লেখ করে ফখরুল বলেন, রাজনৈতিক কারণে ধর্ষণের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

ভূ রাজনীতির কারণে উদার রাজনীতির দর্শন পরাজিত হচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন,সেখানে ফ্যাসিবাদ জায়গা দখল করছে। রাজনীতি এমন কলুষিত হয়েছে যেখানে ভালো মানুষ রাজনীতিতে টিকতে পারছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াপ্যারোলমির্জা ফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT