চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে পছন্দ মত চিকিৎসার সুযোগ দিন: নজরুল ইসলাম খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তার পছন্দ মত সুচিকিৎসার সুযোগ করে দেয়ার জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন: বাংলাদেশের মানুষ যাকে মায়ের মর্যাদা দিয়েছেন সেই বেগম খালেদা জিয়া কারারুদ্ধ। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হোক। এটা তার প্রাপ্য। একজন মানুষ হিসেবে একজন নেত্রী হিসেবে এটা তার প্রাপ্য। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এটা তার প্রাপ্য। একজন সাবেক রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে এটা তার প্রাপ্য।

মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণ সভায় এসব কথা বলেন।

শ্রমিক দলের সাবেক নেতা আবুল কাশেম চৌধুরী, শহিদুল ইসলাম চৌধুরী দুলাল ও মোহাম্মদ উল্লাহ ভূঁইয়ার স্মরণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নজরুল ইসলাম বলেন: মিথ্যা মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়াকে জেলে রেখেও যদি অবাধ সুষ্ঠু নির্বাচন দেয়া হয় তাহলেও এই সরকারের বিজয়ের কোনও সম্ভাবনা নাই। মানুষ বন্দি খালেদা জিয়াকে মুক্ত করার জন্য বিএনপিকে ভোট দেবে।

তিনি আরা বলেন: আমরা দেখতে চাই দেশে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিরাজ করুক। কারও সমর্থন যদি বেশি হয় তারা নির্বাচনে জিতবে, ক্ষমতায় যাবে।

Reneta

বেগম জিয়ার গৃহকর্মী ফাতেমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে অভিযোগ করে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, একটি টিভি চ্যানেলে ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে যে মেয়েটি থেকে স্বেচ্ছায় কারাবরণ করেছেন তার বাবাকে দিয়ে একটি সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। এ চ্যানেলটিকে আমরা চিনি। তাদের প্রতিদিনের খবর দেখলে আপনারা বুঝবেন তারা কার জন্য কাজ করে।

এ প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন: এমন মিথ্যা সংবাদ শুনেই আমি সাথে সাথে দলের মহাসচিবকে জিজ্ঞেস করেছিলাম যে, একটা ব্যাপার শোনা গেলো এটা কি? মহাসচিব বললেন, ‘১০০ ভাগ মিথ্যা একটা রিপোর্ট করা হয়েছে’। সম্ভবত বেচারা গরিব মানুষ তাকে ম্যানেজ করে রিপোর্টটা চালানো হয়েছে। মাত্র ক’দিন আগে তাকে তার প্রাপ্য টাকা দেয়া হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ানজরুল ইসলাম খাননির্বাচনবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT