চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাদের কিনারায় মেসিই ভরসা আর্জেন্টিনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল দলের দুই খেলোয়াড়ের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়াবে ২০১৮ সালের জুনে। এরইমধ্যে সব রকম প্রস্তুতি সেরে নিচ্ছে আয়োজক দেশটি। সেখানে ফুটবলের মহাযজ্ঞে অংশ নিতে রীতিমত যুদ্ধ করছে ফুটবল খেলুড়ে দেশগুলো। মূলপর্বে খেলতে বাছাইপর্বে নিংড়ে দিতে হচ্ছে নিজেদের সর্বোচ্চটা।

রাশিয়া আসরের জন্য সবার আগে টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এখন পর্যন্ত খেলা অনিশ্চিত গত বিশ্বকাপের রানার্সাপ আর্জেন্টিনার। রীতিমত বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে লিওনেল মেসির দল। অথচ বাছাইয়ে বাকি মাত্র দুই রাউন্ড।

বিশ্বকাপের বাছাইপর্বে ভাল করতে না পারায় ঝুঁকির মধ্যে রয়েছে আর্জেন্টিনার অংশগ্রহণ। ১৯৭০ সালে বাছাইয়ের বাধা পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল আলবিসেলেস্তারা। প্রায় চার যুগ পর একই শঙ্কা উঁকি দিচ্ছে কোচ হোর্হে সাম্পাওলির শিবিরে।

গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম স্থানে থেকে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শুরু করেছিল আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য এবং ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে একই অবস্থানে আছে দলটি। অথচ ম্যাচ দুটি জিততে পারলে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা দূর হয়ে যেত শেষ ধাপের আগেই। অবশ্য সুযোগ এখনও আছে। এজন্য মেসিদের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

পেরু ও ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার বাকি দুটি ম্যাচ। রাশিয়ায় সরাসরি খেলার টিকিট পেতে হলে এ দুটি ম্যাচে জিততেই হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নয়তো মুখোমুখি হতে হবে জটিল সব সমীকরণের। যেখানে টেবিলে পঞ্চম স্থানে থাকতে হবে আগে। তখন আর্জেন্টিনা প্লে-অফে খেলার সুযোগ পাবে। সেখানে প্রতিপক্ষ হবে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। দুই লেগের ম্যাচগুলো হবে ৬ ও ১৪ নভেম্বর। পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার ঘাড়ের উপর আবার নিঃশ্বাস ফেলছে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি।

বাছাইপর্বে ১৬ ম্যাচে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩৭ পয়েন্টে টেবিলের শীর্ষে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি এরইমধ্যে নির্ভার হয়ে বাছাইপর্বেই বিশ্বকাপের মহড়া সেরে নিচ্ছে।

এসমন সময়ে আগামী ৫ অক্টোবর আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। পাঁচদিন পর (১০ অক্টোবর) শেষ ম্যাচে তাদের লড়তে হবে ইকুয়েডরের বিপক্ষে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে চারে আছে আর্জেন্টিনা। সেই দলটিই কিনা পেরু-ইকুয়েডর ম্যাচ নিয়ে চিন্তিত।

চিন্তার যথেষ্ট কারণও আছে। শেষ ম্যাচে বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে পড়া ভেনেজুয়েলার বিপক্ষে আত্মঘাতী গোলে বেঁচে গেছে মেসিরা। দুবারের বিশ্বকাপ জয়ীরা কোয়ালিফায়ারে এ পর্যন্ত মাত্র ১৬টি গোল করেছে। সাউথ আমেরিকান অঞ্চলে যেটা দ্বিতীয় সর্বনিম্ন গোল। তাদের চেয়ে কম গোল করেছে কেবল অতি রক্ষণাত্মক প্যারাগুয়ে। অথচ মেসি, দিবালা, হুগিয়েন, ইকার্দি, আগুয়েরোর মত স্কোরার খেলেন আর্জেন্টিনা দলে। সামনে দুই ম্যাচে মেসিদের তাই খোলস ছেড়ে বেরিয়ে আসা ছাড়া উপায় নেই। এর মাঝেই আবার আগুয়েরো সড়ক দুর্ঘটনায় পাঁজরের হাড় ভেঙে দুই মাসের ছুটিতে।



জেরার্ডো মার্টিনো এবং এগার্ডো বাউজার পর বাছাইপর্বে আর্জেন্টিনার তৃতীয় কোচ সাস্পাওলি। পেরুর ম্যাচে চেয়ে থাকবেন তার তিন অস্ত্র মেসি, দিবাল ও ইকার্দির দিকেই। কোচ বলেছেন, ‘লিও যখন দলে থাকে তখন ‘মেসি-নির্ভরতা’ অপসারণ করা কঠিন। যখন আপনি জানেন যে, আপনার কাছে সেরা প্লেয়ারটি আছে আপনি তার দিকে সবসময় তাকাবেনই।’ কোচের মত আর্জেন্টাইন সমর্থকরাও তাকিয়ে থাকবে ফুটবল জাদুকরের দিকেই।

এখনও টিকিট পায়নি ফ্রান্স-জার্মানি
৩২ দলের বিশ্বকাপে ১৪ দলই থাকবে ইউরোপ থেকে। সেটা আবার এবারের আয়োজক দেশসহ। কিন্তু এখন পর্যন্ত কেবল বেলজিয়ামই মূলপর্বের টিকেট পেয়েছে। এখনও রাশিয়ার টিকিট না পেলেও একটা ড্রই সেটা হাতে পেতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বৃহস্পতিবার নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষেই সেটা হয়ে পারে।

জার্মানরা বেশ নিরাপদে থাকলেও শঙ্কায় ১৯৯৮ চ্যাম্পিয়ন ফ্রান্স। বুলগেরিয়ার বিপক্ষে পা ফসকালেই ১৯৯৪ বিশ্বকাপে মত ঘরে বসে দেখতে হবে খেলা। খুব একটা স্বস্তিতে নেই ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালও।

ইউরোপ থেকে ৯টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি পাঁচটি দল প্লে-অফ খেলে নিজেদের টিকিট নিশ্চিত করবে।

আফ্রিকায় টিকিট পায়নি কেউই
বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে খেলবে পাঁচটি দল। কিন্তু সেখানকার কেউই এখনও মূলপর্বের টিকিট নিশ্চিত করতে পারেননি। আফ্রিকার চ্যাম্পিয়ন ক্যামেরুন ও আলজেরিয়া দৌড় থেকে ছিটকে গেছে এরমধ্যেই।

তবে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করার দ্বারপ্রান্তে রয়েছে নাইজেরিয়া। রাশিয়ায় যাওয়ার সুযোগ রয়েছে জাম্বিয়ার সামনেও। এছাড়া ১২ বছর বিশ্বকাপে না খেলার খরা ঘোচানোর সামনে তিউনিসিয়া। সুযোগ আছে মিশরেরও।

এশিয়াই নির্ভার
এশিয়া থেকে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ইরান, সৌদি আরব, জাপান ও সাউথ কোরিয়া। যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া এবং অস্ট্রেলিয়া প্লে-অফ খেলে তাদের সঙ্গে যোগ দিতে পারে।

ট্যাগ: বিশ্বকাপ বাছাই পর্ব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি আরবে পরিবর্তনের ছোঁয়া

পরবর্তী

সু চি’কে দেয়া সম্মাননা প্রত্যাহার করলো অক্সফোর্ড সিটি কাউন্সিল

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সু চি’কে দেয়া সম্মাননা প্রত্যাহার করলো অক্সফোর্ড সিটি কাউন্সিল

ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT