চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকেও নজর দেয়া জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১৬ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২১
সম্পাদকীয়
A A

করোনার প্রকোপ শুরুর সঙ্গে সঙ্গে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। বড়-মাঝারি ব্যবসায়ীরা সরকারি নানা প্রণোদনা ও ব্যবসায়ীক কাঠামোর কারণে কিছুটা সামলে নিলেও ক্ষুদ্র বহু ব্যবসায়ী ব্যবসা বন্ধ করাসহ পেশা পরিবর্তনে বাধ্য হয়েছেন।

কয়েক সপ্তাহ ধরে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু মারাত্মক হারে বাড়তে শুরু করেছে। যা গতবছরের সব রেকর্ডকে বহু পেছনে ফেলে দিয়েছে। এই অবস্থায় সরকার বাধ্য হয়ে লকডাউন ঘোষণা করেছে, প্রাথমিকভাবে মাত্র ৭ দিনের জন্য এই লকডাউন হলেও তা বাড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। লকডাউন দীর্ঘ হলে ক্ষুদ্র ও মাঝারি খাত, দোকানি, হকার, রিকশাচালক ও স্বল্প আয়ের মানুষেরা সমস্যায় পড়বেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লকডাউনের এই পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছে না রাজধানীসহ দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা। সামনে পহেলা বৈশাখ তারপরে রমজান শেষে ঈদ, দেশের ভোক্তা ভিত্তিক অর্থনীতি এই সময় বা পর্বকে কেন্দ্র করে অনেকটাই পরিচালিত হয়। আর এইসব পর্বে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিছুটা লাভের মুখ দেখে সারাবছর ব্যবসার মনোবল পেয়ে থাকেন। গেলবছর তারা সেই সুযোগ একেবারেই পাননি। এবছরও একইসময়ে লকডাউন ঘোষণাতে তারা বেশ ক্ষুব্ধ। পথে নেমে এসেছেন তারা লকডাউনের বিরুদ্ধে। বিষয়টি ভেবে দেখার মতো।

Banglabid

গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের কারণে দ্রুততার সঙ্গে গার্মেন্টসসহ বৃহত্তর শিল্পে প্রণোদনা-ঋণের সাহায্যে বড় দুযোর্গ মোকাবিলা করা গেছে। সরকার নগদ টাকা, কম সুদের ঋণসহ ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। যার আকার দাঁড়ায় ১ লাখ ২১ হাজার ৩৫৩ কোটি টাকা, যা এখনও বাস্তবায়ন চলছে। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী যারা কিনা কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোতেই ঋণের যোগ্য না বা মনিটরিংয়ে আসে না, তারা কিন্তু সাহায্য পায়নি বললেই চলে। দোকান-অফিস ভাড়া দেবার অর্থও তাদের কাছে ছিল না, অনেকে তাদের প্রতিষ্ঠানের মালামাল রেখেই চলে যেতে নয়তো বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। এই অবস্থার আলোকে বর্তমান সময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের একান্ত দায়িত্ব বলে আমরা মনে করি।

ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রয়োজন ও সুবিধা-অসুবিধা দ্রুত যাচাই করে সম্ভাব্য করণীয় ঠিক করে ব্যবস্থা নিতে হবে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবায়নও করতে হবে এই করোনাকালে। তাহলেই হয়তো বড়-ছোট সব অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো এই ক্রান্তিকাল পার হতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিকরোনাকরোনাভাইরাসলকডাউনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT