চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদে গানরাজের নিলয়কে মনে আছে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

২০০৮ সালের কথা। চ্যানেল আই আয়োজন করে তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’। যেখানে অসংখ্য প্রতিভাধর ক্ষুদে শিল্পীদের সাথে নাম লিখিয়েছিলেন টাঙ্গাইলে জন্ম নেয়া ছোট্ট নিলয়। নিজের সংগীত প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছিলেন সেরা দশে!

শুধু তাই নয় রঙের দুনিয়া তরে চাই না, তুমি যদি বলো, মুনের দুঃখ মনে রইলো কিংবা সোয়াচান পাখির মতো গানগুলো গেয়ে তুমুল জনপ্রিয়তাও পেয়েছিলেন তিনি। সেরা ছয়ে থামে তার ক্ষুদে গানরাজের সফর!

এরপর সংগীত ক্যারিয়ার নিয়ে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দেশ বিদেশে বহু স্টেজ শো কাঁপাতেও দেখা গেছে এই ক্ষুদে শিল্পীকে। কিন্তু ২০১০ সালে বাবা-মায়ের সাথে তাকে পাড়ি দিতে হয় সুদূর আমেরিকায়। সেখানেই স্থায়ী হন। ব্যস্ত হয়ে পড়েন পড়ালেখায়। দেশ কিংবা নিজের চেনা পরিমণ্ডল ছেড়ে গেলেও সংগীত ছাড়েননি নিলয়।

ক্ষুদে গানরাজে নিলয়
Banglabid

পড়ালেখার পাশাপাশি সংগীত চর্চা করে গেছেন তিনি। স্টেজ শো কিংবা পারফর্ম না করলেও নিমগ্নচিত্রে গানের কথা লিখে গেছেন। শুধু তাই নয়, পরিবারের সমর্থন থাকায় নিউ ইয়র্কের সিটি কলেজে লেখাপড়া করেছেন মিউজিকের উপরেই!

দীর্ঘদিন পর এবার নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন ক্ষুদে গানরাজের সেই নিলয়! বুধবার নিউ ইয়র্ক থেকে এই শিল্পী জানালেন, আগামি ১১ ফেব্রুয়ারি ‘ওয়ার্ল্ড মিউজিক’ এর ইউটিউব চ্যানেল থেকে আসবে তার কথা, সুর ও সংগীতায়োজনে নতুন গান ‘তোমার জন্য’। আর এই গানটি প্রকাশ্যে আনার উদ্যোগ নেয়ায় তিনি কৃতজ্ঞতা জানান ইজাজ খান স্বপনের প্রতি।

নিলয়ের সাথে কথা প্রসঙ্গে তিনি জানান, আমেরিকায় গেলেও তিনি সংগীতের সাথেই ছিলেন। বিশেষ করে গানের কথা লিখতে আগে থেকেই তিনি পছন্দ করতেন বলেও জানান। তার লেখা গানগুলো এবার প্রকাশের উদ্যোগের অংশ হিসেবেই আসছে ‘তোমার জন্য’।

Reneta

নতুন এই গানটি নিয়ে নিলয় জানান, মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা খুব বেশি কথা বলি না, কিন্তু প্রতিটি মানুষের জন্য এটা খুব জরুরী। ‘তোমার জন্য’ গানের মাধ্যমে আমরা চেষ্টা করেছি বিষয়টিকে গুরুত্ব দিতে।

তিনি বলেন, মানসিক স্বাস্থ্য যেহেতু একটি বিমূর্ত বিষয়, সেহেতু অধিকাংশ মানুষই বিষয়টি অবহেলা করে। দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মানসিক দ্বন্দ্বগুলো আমরা প্রতিনিয়ত নিজের মাঝে দমিয়ে রাখতে চেষ্টা করি। যা একসময় আমাদের মনের উপর অসহনীয় চাপ সৃষ্টি করে এবং আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। আমার গান ভিডিওতে এমনই বিচ্ছিন্ন কয়েকটি মনের কথা তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি একজন মানুষের মনকেও নাড়া দেয় অথবা পরিবার বা বন্ধুর মানসিক অবস্থার প্রতি কিছুটা হলেও সচেতনতা তৈরি করে, তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল হবে।

দেশ থেকে দূরে থাকলেও সংগীতের সাথেই আছেন নিলয়

তিনি বলেন, শারিরীক সুস্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হই, সুন্দর সমাজ গড়ি। নতুন এই গানটি নিয়ে এটাই আমার ও আমাদের প্রত্যাশায়। তিনি বলেন, গানটিতে তার পাঁচজন বন্ধুকে অংশ নিতে দেখা যাবে। যারা গানের মধ্যে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কথোপকথের মতো করে বলবেন।

সংগীত নিয়ে সামনের পরিকল্পনা জানিয়ে নিলয় জানান, করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলাম। এ সময় বেশকিছু গানের পরিকল্পনা করেছি। ‘তোমার জন্য’ গানটি রিলিজের পর একের পর এক গান প্রকাশের চেষ্টা থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইজাজ খান স্বপনক্ষুদে গানরাজগানচ্যানেল আইনিউ ইয়র্কনিলয়লিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT