চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতা ছাড়ার আগেই অভিশংসনের মুখে ট্রাম্প!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন পার্লামেন্ট ভবনে নজিরবিহীন হামলার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে ডেমোক্রেটরা। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ট্রাম্প যদি এখনি পদত্যাগ না করেন, তাহলে তাকে অভিশংসনের মুখে পড়তে হবে। 

২০ জানুয়ারি ক্ষমতা ছাড়ার আগেই ট্রাম্পকে ক্ষমতা থেকে নামানোর নজিরবিহীন এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

ন্যান্সি পেলোসি বলেন, যদি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ না করেন, তবে তাকে আগের মতো অভিশংসন করা হবে। পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের আগেই ট্রাম্পের অপসারণ চান পেলোসি। এর জন্য মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর জরুরি ব্যবহারের তাগিদ দেন তিনি।

Banglabid

এর আগেও একবার ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করা হয়েছিল। যদিও এ কারণে তাকে ক্ষমতা ছাড়তে হয়নি।

পেলোসি বৃহস্পতিবার বলেন, ট্রাম্পকে দ্রুত ক্ষমতা থেকে সরাতে হবে। তার স্বাভাবিকভাবে দায়িত্ব ছাড়ার দুই সপ্তাহ আগেই বাইডেনকে প্রেসিডেন্ট দেখতে চান পেলোসি। যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের উচিত হবে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে যা করা দরকার তার সবই করা।

ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও পেলোসি দুজনই ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি জানান। তারা ভাইস প্রেসিডেন্ট আহ্বান জানান দ্রুত যেন ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা হয়। ভাইস প্রেসিডেন্ট যদি সেই পথে না যায়, তবে ট্রাম্পকে আরেকবার অভিশংসনের মুখোমুখি হতে হবে।

Reneta

ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকাপে ট্রাম্পের কড়া সমালোচক পেলোসি বলেন, গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি সশস্ত্র হামলা উসকে দিয়েছেন। তার উসকানিতেই ক্যাপিটল হিল যেটি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের পবিত্র ভূমি রক্তাক্ত হয়েছে। কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে সহিংস হামলার ঘটনা ঘটেছে, যেটি এককথায় ভয়াবহ। এ ন্যক্কারজনক ঘটনা ভোলা সম্ভব নয়।

প্রসঙ্গত নির্বাচনে জেতা বাইডেনকে পরে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিতে বুধবার কংগ্রেসের অধিবেশনে বসেন আইনপ্রণেতারা। সে সময় শত শত ট্রাম্প সমর্থক কংগ্রেস ভবন ক্যাপিটলে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। সংঘর্ষে নিহত হন অন্তত চারজন। এ সময় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

বৃহস্পতিবার কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সাংবাদিকদের পেলোসি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ হোয়াইট হাউসে বসে আছেন, ততক্ষণ আমরা খুব কঠিন অবস্থায় আছি।’

পেলোসির ভাষ্য– প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই জবাবদিহি করতে হবে। একই সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দেয়ায় ক্যাপিটল পুলিশপ্রধান স্টিভেন সান্ডেরও অপসারণ চান এ ডেমোক্র্যাট নেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT