চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল দিয়ে ‘ক্রিকেট উপস্থাপনায়’ মৌসুমী মৌ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

একাধিক টিভিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করছেন মৌসুমী মৌ। ফাঁকে ফাঁকে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বিভিন্ন স্টেজে কর্পোরেট শো নিয়েও রয়েছে তার ব্যস্ততা। এর মধ্যেই শুরু করলেন ক্রিকেট উপস্থাপনা।

চ্যানেল আই অনলাইনকে মৌ বললেন, বিপিএল দিয়ে ‘ক্রিকেট উপস্থাপনা’ শুরু করলাম। ইতোমধ্যে ৬টি ম্যাচ টিভি পর্দায় হাইলাইট আকারে উপস্থাপনা করেছি। যারা বিপিএলের মাঠে উপস্থাপনা করছেন তাদের অনেকের শুরুটা এই ক্রিকেট হাইলাইট দিয়ে।

মৌসুমী মৌ-এর নতুন এ ক্রিকেট শো’টির নাম ‘ক্রিকেট হাইলাইটস’। তিনি বললেন: ক্রিকেট নিয়ে এটাই আমার প্রথম শো।সবমিলিয়ে একঘণ্টার অনুষ্ঠান এটি। সারাদিনের ম্যাচের আপডেট এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিরাতে ১১ টা থেকে প্রচার হয়। ম্যাচ শেষ হতে দেরি হতে শো’র সময় একটু এদিক সেদিক হয়।

অনলাইনে প্রথম আলো লাক্স ক্যাফে লাইভ, রবি-এয়ারটেল প্রেজেন্টস স্টার জোনসহ বিভিন্ন টেলিভিশনে ‘আমাদের স্কুল’, ‘ফোক মোমেন্ট’, ‘বেলাশেষে’ ‘আমার গ্রাম আমার শহর’, ‘মালঞ্চ’, ‘আইটিসি ভিশন’, ‘জানতে চাই’ নামে মোট ৯টি অনুষ্ঠান উপস্থাপনা করছেন মৌসুমী মৌ।

ক্রিকেট প্রসঙ্গে তিনি বলেন, এ অনুষ্ঠানের উপস্থাপনা করাটা একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। অন্য কাজের চেয়ে একটু কঠিন। এখানে কথা বলার সময় কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়, যেগুলো রেগুলার বলে অভ্যস্ত না। তাই শিখতে হচ্ছে। ক্রিকেট বুঝলেও আগের চেয়ে এখন বেশি খোঁজখবর রাখতে হচ্ছে। তবে আমার কাছে মজা লাগছে। প্রথমে একটু নার্ভাস ছিলাম, কিন্তু ছয়দিন প্রচারের পর এখন অনেকটাই ঠিক হয়ে গেছে।

মৌসুমী মৌ জানান, গাজী টিভির ‘ক্রিকেট হাইলাইটস’ প্রযোজনা করছেন তানভীর হাসান। তিনি বলেন, ফাইনাল ম্যাচ দিয়ে অনুষ্ঠানটি শেষ করবো। এরপর হয়তো এ অনুষ্ঠানে বিশ্ব ক্রিকেটের দৈনিক হাইলাইটসগুলো প্রচারেও থাকবো।

ট্যাগ: বিপিএলমৌসুমী মৌ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের বিরুদ্ধে চূড়ান্ত অভিশংসন প্রস্তাব সিনেটে

পরবর্তী

ব্যাটম্যানের বেশে প্যাটিনসনের ছবি ফাঁস!

পরবর্তী

ব্যাটম্যানের বেশে প্যাটিনসনের ছবি ফাঁস!

ট্রাম্প-চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সই

বাণিজ্য যুদ্ধ থামাতে 'উইন-উইন' চুক্তিতে চীন-যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT