চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটে ‘করোনা-বদলি’র নিয়ম চায় ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ৩০, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মাথায় বল লেগে খেলোয়াড় পাল্টানোর নিয়ম চালু হয়েছে মাত্র গতবছর। পরিস্থিতি পাল্টে গেছে পরের বছরই, ২০২০ সালে করোনার থাবায় থমকে আছে সারাবিশ্ব। মহামারীর রক্তচক্ষু এড়িয়ে ক্রিকেট এখন একটু একটু করে এগোনোর পরিকল্পনায় আছে, তারপরও ভয় কখন না আবার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে যান কোনো ক্রিকেটার। সেই দুশ্চিন্তা থেকে বাঁচতে আইসিসির কাছে নতুন এক ইচ্ছের কথা জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

করোনা পরিস্থিতির মাঝেও ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পরিকল্পনা আছে ইংল্যান্ডের। ইসিবির ডিরেক্টর স্টিভ এলওর্থির বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, আগামী জুলাই থেকে শুরু করে সিরিজগুলো ‘জৈব নিরাপত্তা’ সম্পন্ন স্টেডিয়ামে খেলতে চান তারা। আইসিসির কাছে তাদের এখন কেবল একটাই চাওয়া, সিরিজের মাঝখানে কোনো খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়ে গেলে তার বদলি খেলোয়াড় নামানোর জন্য যেন অনুমতি দেয়া হয়।

মাথায় আঘাত পাওয়া বা কনকাশন বদলি খেলোয়াড়ের মতো করোনা-বদলি খেলোয়াড়ের জন্য আইসিসির কাছে ইসিবি সুপারিশ করলেও কীভাবে খেলোয়াড় বদলি হবে, খেলোয়াড়দের করোনা টেস্ট কখন কখন হবে, সে বিষয়ে সংবাদমাধ্যম আছে একেবারে অন্ধকারে। খুব বেশি জানেন না উল্লেখ করে এলওর্থি অবশ্য বলেছেন, করোনা বদলির বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে দ্রুতই।

Banglabid

করোনা থেকে সুরক্ষিত থাকতে এরইমধ্যে বলে মুখের লালা ব্যবহার নিষিদ্ধ করেছে আইসিসি। খেলোয়াড়দের সুরক্ষায় করোনা-বদলির বিষয়ে খুব একটা আপত্তি থাকার কথাও নয় সংস্থাটিরও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিইংল্যান্ডইসিবিকরোনা-বদলিক্রিকেটনিয়মলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় দেশে ২৮ জনের মৃত্যু

পরবর্তী

কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংস বিক্ষোভ

পরবর্তী

কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংস বিক্ষোভ

বাংলা সিনেমার বিস্ময়কর এক ঋতু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT