চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ক্রিকেটীয় চেতনা’ ফেরাতে কোটি ডলারের আইপিএল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল মানেই আর্থিক ও অন্যান্য সাফল্য নিয়ে হিসাব কষার পালা। তবে এবার সফলতার গল্পের চেয়ে নিখাদ ‘ক্রিকেটীয় চেতনা’ নিয়েই যাত্রা করছে ২০১৮ আইপিএল। শনিবার মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপারকিংসের ম্যাচ দিয়ে যাত্রা একাদশতম আইপিএল আসরের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ‘কাটার’ স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান খেলবেন বলে এ ম্যাচটিতে চোখ থাকবে বাংলাদেশী ক্রিকেট সমর্থকদের।

এগারতম আসরের উদ্বোধনী ম্যাচে ধোনির দলটিকে বল হাতে চ্যালেঞ্জ জানাবেন বাংলাদেশের তারকা মোস্তাফিজ। বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসানের হায়দরাবাদ মাঠে নামবে সোমবার।

বিশ্বের ধনী ও তারকাবহুল টি-টুয়েন্টি লিগ আইপিএল গত কয়েকটি বছর ধুঁকেছে নানা কেলেঙ্কারিতে। এবার যোগ হয়েছে বাইরের কেলেঙ্কারি, যার প্রভাব পড়েছে এ লিগে। কেপটাউন টেস্টে বল টেম্পারিং করায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। এ দুজন ছিলেন যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের অধিনায়ক। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি সম্মান দেখিয়ে এ দুজনকে নেতৃত্ব ও চুক্তি থেকে বাদ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

Banglabid

স্মিথের সাবেক দল রাজস্থান আবার দুর্নীতি ও ফিক্সিংয়ের অপরাধে দুই বছরের নিষেধাজ্ঞা থেকে ফিরেছে এবার। তাদের সঙ্গে ফিরেছে চেন্নাই সুপারকিংসও। যাহোক, সম্পূর্ণ নতুনভাবে শুরু করা রাজস্থান টেম্পারিংয়ে কলঙ্কিত স্মিথকে নিয়ে আইপিএল মিশন শুরু করতে চায়নি। ২০১৬ সালে হায়দরাবাদকে শিরোপা জেতানো ওয়ার্নারকে বাদ দিতে একটু দ্বিধা করেনি দলটি।

আইপিএলে আর নতুন কোনো বিতর্কে জড়াতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্মিথদের ঘটনার পর বিসিসিআই এক বিবৃতিতে বলে: ‘বিসিসিআই আশা করে, সম্পূর্ণ ক্রিকেটীয় চেতনা ধারণ করেই ক্রিকেটাররা আইপিএলে অংশ নেবেন এবং খেলোয়াড় ও কর্মকর্তারা আচরণবিধি অনুসরণ করবেন।’

ভারতীয় উদীয়মান তারকা ক্রিকেটাররা ক্রিকেটের চেতনা সমুন্নত রাখতে সম্পূর্ণ সজাগ। বল টেম্পারিং কেলেঙ্কারির প্রতি ইঙ্গিত করে দিল্লি ডেয়ারডেভিলসের উইকেটকিপার-ব্যাটসম্যান রিশভ পান্ড বলেন, ‘সবকিছু থেকেই শেখার আছে, তবে আমি সবসময়ই বিশ্বাস করি, ক্রিকেট হলো ভদ্রলোকের খেলা। একই চেতনা নিয়ে আমাদের ক্রিকেট খেলা উচিত।’

Reneta

নিকট অতীতে অস্থিরতা ও অসুবিধা থাকলেও বিশ্বব্যাপী আইপিএলের আবেদন বাড়ছেই। তাই তো গত বছর রুপার্ট মারডকের স্টার ইন্ডিয়া গ্রুপ ২৫৫ কোটি ডলারে পাঁচ বছরের জন্য এ লিগটির সম্প্রচারস্বত্ব কিনে নিয়েছে, যা ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগারকে বেশ সমৃদ্ধ করে দিয়েছে। এছাড়া আতশবাজি, চিয়ারলিডার ও বিশাল আর্থিক প্রণোদনার কারণে লিগটি বিশ্বের তারকা খেলোয়াড়দের কাছে আগের মতোই সমান আকর্ষণীয়।

প্রতিবারের মতো এবারও আইপিএল শুরুর দুই মাস আগে নিলাম অনুষ্ঠিত হয়, যা ছিল বেশ আকর্ষণীয়। এ নিলামে ১৯ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হওয়া বেন স্টোকসের ওপর এবারও চোখ থাকবে ক্রিকেট অনুরাগীদের। তিনি খেলবেন রাজস্থানে। আর ওয়ার্নারের অনুপস্থিতিতে হায়দরাবাদকে নেতৃত্ব দেবেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। আটটি দলের মধ্যে একমাত্র বিদেশী অধিনায়ক এখন উইলিয়ামসনই।

ইন্ডিয়ান্সের অনুশীলনে ভারতীয় সতীর্থ বুমরাহর সঙ্গে মোস্তাফিজ

৮০ লাখ ডলার প্রাইজমানির এ আসরে আজ প্রথম দিন মহেন্দ্র সিং ধোনি মাঠে নামবে চেন্নাইয়ের বিখ্যাত হলুদ রঙা জার্সিতে। ফিক্সিং কেলেঙ্কারিতে গত দুই আসরে নিষিদ্ধ ছিল দলটি। ফেরার পর পুরনো খেলোয়াড়দের দলে টেনেছে তারা।

এদিকে, আইপিএলের উদ্বোধন ঘিরে কিছুটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। উদ্বোধনী ম্যাচ ঘিরে উত্তেজনা এবং টিকিটের চাহিদা, হাহাকারের মধ্যেই সংশয় তৈরি হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ের বাইশ গজ নিয়ে।

গত দু’বছর ধরে আইপিএলের উদ্বোধন নিয়ে নতুন নীতি নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে দেখা যাচ্ছিল, মাঠের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের নাচ-গানের পরে একই দিনে প্রথম ম্যাচের আয়োজন করাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের তারকারা ছাড়াও অনেক শিল্পী অংশ নেন। তাদের জুতো বা অন্যান্য সরঞ্জামের জন্য মাঠ বা পিচের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। যেহেতু একই দিনে ম্যাচও থাকে, মাঠে অনুষ্ঠান করায় ঝুঁকি থেকে যায়।

সেই কারণেই গত কয়েক বছর ধরে বিসিসিআই নতুন নীতি নিয়েছিল যে, উদ্বোধনী অনুষ্ঠান হয় অন্য কোনো মাঠে করা হবে নয়তো প্রেক্ষাগৃহে করা হবে। কিন্তু এবার আবার ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান করা হচ্ছে।

ভারতীয় মিডিয়ার খবর সেই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন হৃতিক রোশন, জ্যাকলিন ফার্নান্দেজ, তামান্না ভাটিয়ার মতো চিত্রতারকারা। কিন্তু বলিউডের কারা থাকবেন সেটা নিয়ে আগ্রহের পাশাপাশি আশঙ্কা রয়েছে মাঠের না ক্ষতি হয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin35
পূর্ববর্তী

দুই রাত জেলখানায় সালমান, আজ কি তবে জামিন মিলবে?

পরবর্তী

কারাগার থেকে হাসপাতালে খালেদা জিয়া

পরবর্তী
খালেদা জিয়া

কারাগার থেকে হাসপাতালে খালেদা জিয়া

জয়পুরহাটে ছোট যমুনা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT