চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাডেট কলেজগুলোতে জিপিএ ৫ ও পাশের হার শতভাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ
A A
ক্যাডেট কলেজের ছাত্ররা কম্পিউটার ও ক্যাডেট ইউনিফর্মে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরাবরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে।

এবার এইচএসসি ২০২১ পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজের সর্বমোট ৬২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২১ জন‌ই জিপিএ-৫ পেয়েছে; অর্থাৎ পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির হার শতভাগ।

রোববার ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, অন্যান্য পরীক্ষার ন্যায় এইচএসসি পরীক্ষায় সাফল্যের পেছনে রয়েছে সু-শৃংখল ক্যাডেটদের অধ্যাবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা। এছাড়াও ক্যাডেট কলেজ সমূহের অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্য, কর্মকর্তা এবং কলেজে কর্মরত সকল শ্রেণীর ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় এই সাফল্যজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে। তবে সফলতার পিছনে অভিভাবকদের অবদানও অপরিসীম।

ক্যাডেট কলেজ সমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। শুধুমাত্র ভালো ফলাফল অর্জনই নয়, বরং চৌকষ ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলাই ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এজন্য ক্যাডেটদের রুটিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেয়া হয়। কলেজ থেকে শিক্ষা লাভের পর প্রতিটি ক্যাডেট যেন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে এজন্য ক্যাডেট কলেজসমূহে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে। শুধুমাত্র ভাল ছাত্র নয় বরং সুনাগরিক এবং একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই ক্যাডেট কলেজের উদ্দেশ্য।

উল্লেখ্য, ১৯৫৮ সালে প্রথম ক্যাডেট কলেজ চালু হওয়ার পর হতে আজ পর্যন্ত ক্যাডেট কলেজসমূহ বোর্ড পরীক্ষায় ধারাবাহিকভাবে অত্যন্ত সফলতার সাথে ফলাফলের শীর্ষে অবস্থান করে আসছে।

ট্যাগ: আইএসপিআরক্যাডেট কলেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

পরবর্তী

পুলিশের গাড়িতে হামলা: টাঙ্গাইলে বিএনপির ৪৯ নেতাকর্মী কারাগারে

পরবর্তী
টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীদের পুলিশের গাড়িতে হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের গাড়িতে হামলা: টাঙ্গাইলে বিএনপির ৪৯ নেতাকর্মী কারাগারে

জনপ্রিয় আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভিয়েতনামে যাত্রীরা চেক-ইন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামে ১৫ ফেব্রুয়ারি থেকে চলবে আন্তর্জাতিক ফ্লাইট

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT