চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতিনহোকে ছাড়াই দুবাইয়ে লিভারপুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

একজন বাদে পুরো দল নিয়ে এখন দুবাই সফরে লিভারপুল। সেই একজনটা ফিলিপে কৌতিনহো। চোটের কারণ দেখিয়ে শেষ দুই ম্যাচে ব্রাজিল তারকাকে স্কোয়াডে রাখেননি অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ। ইংলিশ সংবাদ মাধ্যমগুলোর খবর, বার্সার সঙ্গে চুক্তিতে সই করার চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে কৌতিনহো। ক্লপ সে কারণেই আর কৌতিনহোকে বিবেচনা করছেন না!

কৌতিনহো নেশা এমনভাবেই পেয়ে বসেছে বার্সেলোনাকে যে, ঝোপ বুঝে কোপ মেরে ভাল দামই বাগিয়ে নিচ্ছে লিভারপুল। তাতে খুব কিছু আসছে যাচ্ছে না কাতালান ক্লাবটির। কাঙ্ক্ষিত খেলোয়াড়টিকে চলতি শীতকালীন দলবদলেই মেসি-সুয়ারেজদের পাশে আনতে ব্যস্ত স্প্যানিশ জায়ান্টরা।

কৌতিনহোর জন্য ১৫০ মিলিয়ন ইউরো হাসিমুখে দিতে রাজি ছিলেন বার্সা কর্তারা। কিন্ত শেষদিকে আরেক ধাপ দাম বাড়িয়েছে লিভারপুল। তাতে ব্রাজিলিয়ান তারকাকে পেতে এখন ১৬০ মিলিয়ন ইউরো গুনতে হবে বার্সাকে। ১২০ মিলিয়ন নগদ, বাকি ৪০ মিলিয়ন আনুষাঙ্গিক। স্প্যানিশ গণমাধ্যমগুলো এমন তথ্যই দিচ্ছে।

ইন্টার মিলান থেকে ২০১৩ সালে ৮.৫ মিলিয়ন ইউরো দিয়ে কৌতিনহোকে অ্যানফিল্ডে এনেছিল লিভারপুল। চার মৌসুম বাদে তাকেই বিক্রি করে প্রায় ১৫২ মিলিয়ন লাভের অপেক্ষায় অলরেডরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফিলিপে কৌতিনহো
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬

ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন!

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT