চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ার্টারের আগে অ্যাটলেটিকোর করোনা ধাক্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে করোনা বিরতি পড়ার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেখেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এখন যখন সেমিফাইনালের টিকেট কাটার সময় এলো, ভাইরাস হানা দিল তাদের ড্রেসিংরুমে। ক্লাবের দুজনের করোনা পজিটিভের কথা জানিয়েছে স্প্যানিশ জায়ান্টরা, যার একজন খেলোয়াড়।

রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, লিভারপুলের মতো জায়ান্টরা যেখানে কোয়ার্টারে যেতে পারেনি, তখন সেমিতে পা রাখতে সেরা আটে অ্যাটলেটিকোর তুলনামূলক সহজ প্রতিপক্ষ আরবি লেইপজিগ। জার্মান ক্লাবটির বিপক্ষে টুর্নামেন্টের পরের ধাপে খেলতে পর্তুগালের লিসবনে উড়াল দেয়ার আগে অ্যাটলেটিকোর প্রায় একশ সদস্যের লটবহরের যে করোনা পরীক্ষা করা হয়, তার ফলেই মিলেছে দুই পজিটিভ।

অ্যাটলেটিকো জানিয়েছে, এক খেলোয়াড় ও এক কর্মকর্তার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। রোববার লিসবনের পথে উড়াল দেয়ার আগের ঘটনা সেটি। ওই দুজনের সান্নিধ্যে যারা ছিলেন, তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

Banglabid

বিষয়টি দ্রুতই উয়েফা, স্প্যানিশ-পর্তুগিজ স্বাস্থ্য সংস্থা, রয়্যাল স্প্যানিশ ও পর্তুগিজ ফুটবল ফেডারেশন, আর ক্রীড়া কর্তাদের অবগত করেছে অ্যাটলেটিকো। পরিবর্তিত পরিস্থিতিতে অনুশীলন সূচি থেকে শুরু করে পর্তুগালে দলের আবাস গাড়ার স্থান ও অন্যান্য কার্যক্রমে রদবদল এনে মাঠে নামার পরিকল্পনা সাজাতে হচ্ছে ডিয়েগো সিমিওনের দলকে।

আসরের দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ সময় ১৪ আগস্ট রাত ১টায় লেইপজিগের বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। জিততে পারলে দ্বিতীয় সেমিতে লড়বে তারা, সেখানে প্রতিপক্ষ পাবে চতুর্থ কোয়ার্টারের নেইমার-এমবাপের পিএসজি ও আটালান্টার মধ্যকার বিজয়ী দলটিকে।

করোনাভাইরাসের কারণে চ্যাম্পিয়ন্স লিগের এবারের কোয়ার্টার ও সেমি দুই লেগের পরিবর্তে হবে মিনি-টুর্নামেন্ট আকারে, এক লেগে। কোয়ার্টার থেকে ফাইনাল সব হবে পর্তুগালের লিসবনে। ২৪ আগস্ট মাঠে গড়াবে ইউরোপ সেরার নির্ধারণী ফাইনাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোকোয়ার্টারগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগজার্মানিপিএসজিবায়ার্নবার্সামেসিম্যানসিটিলিড স্পোর্টসসিমিওনেসুয়ারেজস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে ছিলো হৃদয়ের আঙিনায়…

পরবর্তী

১৫ আগস্টের খুনীরা পুরস্কৃত, প্রতিবাদকারীরা তিরস্কৃত কেন?

পরবর্তী

১৫ আগস্টের খুনীরা পুরস্কৃত, প্রতিবাদকারীরা তিরস্কৃত কেন?

নোয়াখালীতে করোনাজয়ী পুলিশ সদস্যদের ফুলে-ফুলে বরণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT