চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ভারতকে থামাতে পারছে না প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

১১২, ৪৬*, ১৬০*, ৭৫, ৩৬, ১২৯*; সাউথ আফ্রিকার বিপক্ষে ছয় ওয়ানডের সিরিজে বিরাট কোহলির সংগ্রহ। অধিনায়ককে যেমন থামাতে পারেনি প্রোটিয়ারা, তেমনি পারেনি ভারতকেও। শেষ ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিতে ৫-১এ সিরিজের ইতি টানল সফরকারী ভারত।

সেঞ্চুরিয়নে ভারতের জয়ের ভিত্তি গড়ে দেন বোলাররাই। শুরুতে ব্যাট করে ৫০ ওভারও ব্যাট করতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ওভারের ১৯ বল আগেই গুটিয়ে যায় ২০৪ রানে। জবাবে ১০৭ বল আর ৮ উইকেট হাতে রেখে জয়ে নোঙর ফেলে ভারত।

টেস্ট সিরিজে ২-১এ ব্যর্থতার পর ওয়ানডেতে এমনভাবে ঘুরে দাঁড়াল ভারত, যাতে কেবল সান্ত্বনার জয় হোক আর হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই হোক, এক ম্যাচ জিতেই সেটা সারতে হল আফ্রিকানদের। বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ওয়ানডেটি জেতে প্রোটিয়ারা।

সিরিজের বাকি অংশে কোহলির ব্যাটের মতই ধারে-ভারে কেটেছে ভারত। শেষ ম্যাচেও কোহলিই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আরেকবার। ওয়ানডে ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরি তুলে। ১২৯ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেছেন। ১৯ চার আর ২ ছক্কায় ৯৬ বলের ইনিংস তার।

দুইশ পেরোনো লক্ষ্য তাড়া করতে নেমে ধাওয়ান (১৮) ও রোহিতকে (১৫) হারায় ভারত। রাহানেকে নিয়ে বাকি কাজটা সারেন কোহলি। অবিচ্ছিন্ন ১২৬ রানের জুটি দুজনের। রাহানে অপরাজিত থাকেন ৩৪ রানে।

প্রোটিয়াদের হয়ে দুটি উইকেটই নিয়েছেন লুনঙ্গি এনগিডি।

মূর্তিকারিগর

আগে টস হেরে ব্যাটিংয়ে এসে স্বাগতিকদের প্রায় সব ব্যাটসম্যানই রানের দেখা পেয়েছেন। তবে জোন্ডো (৫৪) ছাড়া ইনিংস বড় করতে পারেননি কেউই।

অধিনায়ক মার্করাম ২৪, আমলা ১০, ডি ভিলিয়ার্স ৩০, ক্লাসেন ২২, ফেলুকোয়ও ৩৪ ও মরকেল ২০ রান করে কেবল সংগ্রহটা দুইশ ছোঁয়াতে পেরেছেন। উড়তে থাকা ভারতের জন্য যা যথেষ্ট ছিল না।

ভারতের হয়ে পেসার শার্দূল ঠাকুর ৫২ রানে ৪ উইকেট নিয়ে সেরা। দুটি করে উইকেট নিয়েছেন বুমরাহ ও চাহাল। একটি করে গেছে পান্ডিয়া ও কুলদীপের ঝুলিতে।

এবার তিন টি-টুয়েন্টির সিরিজে লড়বে ভারত-সাউথ আফ্রিকা। ১৮ ফেব্রুয়ারি হবে প্রথম ম্যাচ।

ট্যাগ: কোহলিপ্রোটিয়াভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের ক্রমান্বয়ে ফিরিয়ে নেবে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

শামীমা খানমের ‘আমি অথবা যেকোনো মেয়ে’ গ্রন্থের মোড়ক উম্মোচন

পরবর্তী

শামীমা খানমের ‘আমি অথবা যেকোনো মেয়ে’ গ্রন্থের মোড়ক উম্মোচন

ভাষা আন্দোলন নিয়ে বাংলাদেশের সীমাবদ্ধ চলচ্চিত্র

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT