চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেরির সফরে গুরুত্ব পাবে গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা ও মানবাধিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ২৫, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘমেয়াদী ও বিস্তৃত সম্পর্ক আরো
জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ২৯ আগস্ট বাংলাদেশ সফরে আসছেন।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের গণমাধ্যম সম্পর্ক বিষয়ক কার্যালয়ের পরিচালক এলিজাবেথ ট্রূডোর বৃহস্পতিবার পাঠানো বিবৃতিতে এ সফর নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

এতে বলা হয়, বিভিন্ন বৈশ্বিক বিষয়ে দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতা নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী কেরি বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়াও গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা এবং মানবাধিকার বিষয়ে দীর্ঘমেয়াদী দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো শক্তিশালী করার ওপরেও তিনি জোর দেবেন।

Banglabid

এছাড়াও আগামী ২৯-৩১ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী কেরি ভারতের নয়া দিল্লি সফর করবেন। সেখানে তিনি ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। ৩০শে আগস্ট পররাষ্ট্রমন্ত্রী কেরি এবং বাণিজ্যমন্ত্রী পেনি প্রিৎস্কার যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যকার দ্বিতীয় কৌশলগত ও বাণিজ্যিক সংলাপে (স্ট্র্যাটেজিক এন্ড কমার্শিয়াল ডায়ালগ -এসএন্ডসিডি) সহ-সভাপতিত্ব করবেন।

বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী কেরি এবং বাণিজ্যমন্ত্রী প্রিৎস্কার-এর সাথে এই আলোচনায় যোগ দেবেন এবং ভারতের পক্ষে সহ-সভাপতিত্ব করবেন পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী নির্মলা সীতারাম। তাদের সাথে থাকবেন যুক্তরাষ্ট্র এবং ভারতীয় প্রতিনিধি দল।

‘এসএন্ডসিডি’ যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যকার টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, জীবিকা, ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন, এবং বিশ্বব্যাপী টেকসই আইনের শাসন এগিয়ে নিয়ে যাওয়ার একটি স্বাক্ষর প্রক্রিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT