বাংলাদেশ

কেবিন ক্রু নাবিলার নিখোঁজ শিশুটির খোঁজ পাওয়া গেছে

কেবিন ক্রু নাবিলার নিখোঁজ শিশুটির খোঁজ পাওয়া গেছে

ইউএস-বাংলার বিধ্বস্ত ফ্লাইটের কেবিন ক্রু নাবিলার নিখোঁজ মেয়ের খোঁজ পাওয়া গেছে। শিশুটি বর্তমানে তার নানীর বাসায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানান।

উড়োজাহাজ দুর্ঘটনার খবর পাওয়ার পর সোমবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে শিশুটিকে নিয়ে গৃহকর্মী পালিয়ে গেছেন বলে থানায় অভিযোগ করা হয়েছিল নাবিলার পরিবারের পক্ষ থেকে।

অভিযোগের প্রেক্ষিতে ওই গৃহকর্মীকে আটক করে পুলিশ। গৃহকর্মীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় শিশুটিকে তার খালা নিয়ে গিয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশুটির খোঁজ পাওয়ার খবর  নিশ্চিত করে বলেন, ‘প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর কেবিন ক্রু নাবিলার দুই বছরের মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না তার স্বজনরা। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা রাতে গৃহকর্মীকে তার নিজ বাসা তুরাগ এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। পরে গৃহকর্মীর দেয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে তার এক খালা নানীর বাসায় নিয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

শিশুটিকে উদ্ধারের জন্য তার নানীর বাসায় যাচ্ছে পুলিশ।

বিষয়:ইউএস-বাংলা এয়ারলাইন্স কেবিন ক্রু নাবিলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…