চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেবল ‘নো’ বল দেখতেই আইপিএলে বাড়তি আম্পায়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কেবল নো বল পর্যবেক্ষণের জন্য ম্যাচে বাড়তি একজন আম্পায়ার রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) গভর্নিং বডি। আগামী অর্থাৎ, ২০২০ আসর থেকেই কার্যকর করা হবে এ নিয়ম!

মাঠের দুই আম্পায়ার, থার্ড ও ফোর্থ আম্পায়ারদের থেকে এই নো বল আম্পায়ারের কাজ হবে সম্পূর্ণ আলাদা। প্রযুক্তির সাহায্য নিয়ে বোলারের পা, হাত ও মাঠে ফিল্ডারদের ফিল্ডিং পজিশনের দিকে লক্ষ্য রেখে নো বল জনিত ভুলত্রুটি দূর করাই হবে তার কাজ।

ভারতের সাবেক ব্যাটসম্যান ব্রিজেশ প্যাটেলকে প্রধান করে মঙ্গলবার এক সভায় নো বল আম্পায়ারের ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হয় আইপিএল গভর্নিং বডি। সেই সভার একজন সদস্য জানিয়েছেন, আইপিএলের আগে পরীক্ষামূলকভাবে আগামী শুক্রবার থেকে শুরু হওয়া মুস্তাক আলী টি-টুয়েন্টি টুর্নামেন্টে প্রয়োগ করা হবে নিয়ম। পরে ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে রঞ্জি ট্রফিতেও।

Banglabid

গত কয়েক বছর ধরেই নো বল আম্পায়ারের জন্য দেনদরবার করে আসছিল আইপিএল দলগুলো। সেই আগুনে ঘি ঢালে চলতি বছর মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে এক নো বল বিতর্ক। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে জিততে শেষ বলে সাত রানের দরকার ছিল বেঙ্গালুরুর। সেই বলে ব্যাটসম্যান শিভমন দুবে মাত্র ১ রান নিলে ম্যাচটা ৫ রানে হেরে যায় বিরাট কোহলির দল।

কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় লাসিথ মালিঙ্গার করা বলটি ছিল নো বল। আম্পায়াররা এরপরও নো বল না ডাকায় তা নিয়ে তৈরি হয় বিশাল বিতর্কের। ওই আসরের শুরুতে একই বিতর্ক নিয়ে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়েছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। তাই বিতর্কের অবসান ঘটাতে বাড়তি আম্পায়ার ব্যবহারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে দলগুলো।

নো বল নিয়ে বিতর্কের অবসান ঘটাতে এরইমধ্যে থার্ড আম্পায়ারের কাঁধে এই গুরু সিদ্ধান্তের ভার চাপিয়ে দিয়েছে আইসিসি। আইপিএলেও প্রায় একইরকম দায়িত্ব থাকবে নো বল আম্পায়ারের। তবে তার কাজ হবে শুধু বোলারের পায়ের দিকেই নজর রাখা!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২০ আইপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT