চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু

আনিসুজ্জামান ডাবলুআনিসুজ্জামান ডাবলু
১১:৩৩ পূর্বাহ্ণ ১৮, জুলাই ২০২১
কুষ্টিয়া, জনপদ
A A

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জনের করোনা পজিটিভ ও ৮ জনের করোনা উপসর্গ ছিল।

হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মেজবাউল আলম জানান, বর্তমানে হাসপাতালে ১৮৩ জন করোনায় আক্রান্ত রোগী ও ৬৭ জন উপসর্গ নিয়ে মোট ২৫০ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২০৫ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০.৭৪ শতাংশ।

টানা এক মাস কঠোর লকডাউনের পরেও সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় আশংকাজনক হারে বেড়েই চলেছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

চিকিৎসকরা বলছেন মানুষের মধ্যে সচেতনতার অভাব ও করোনা উপসর্গ থাকলেও দেরিতে চিকিৎসা নিতে আসার কারণেই ঘটছে এত মৃত্যু ও আক্রান্তের ঘটনা।

তাদের দাবি, এভাবে চলতে থাকলে আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে করোনা মহামারী। জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে অনেকের ঠাঁই হচ্ছে মেঝেতে ও বারান্দায়। নতুন করে আক্রান্ত হচ্ছে করোনা রোগীর সাথে হাসপাতালে থাকা স্বজনরা। আর এসব রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

Reneta

তবে হাসপাতাল কতৃপক্ষ বলছে, এই মুহূর্তে অক্সিজেনের কোন সংকট নেই। যথাযথ সেবা পাচ্ছেন রোগীরা। রোগীর স্বজনেরা বলছেন সেবা পেয়ে সন্তুষ্ট তারা।

কুষ্টিয়া ২৫০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন বলেন, ঈদুল আযহার কারণে লকডাউন শিথিল করায় ঈদের দুই সপ্তাহের মধ্যে করোনার প্রকোপ আরও বাড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকুষ্টিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দু্ইজন নিহত

মে ২৩, ২০২৬

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT