চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: অতি উৎসাহীদের কাছে লাঞ্ছিত আদর্শবানরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৭
শিক্ষা
A A
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন মাহবুবুল হক ভূঁইয়া তারেকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদের মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভাগটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। শিক্ষক তারেকের বিরুদ্ধে আনা ‘হয়রানিমূলক’ অভিযোগ প্রত্যাহার ও অভিযোগকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

জাতীয় শোক দিবসে বিভাগে ক্লাস নেওয়া হয়েছে এমন অভিযোগ এনে কুবির প্রশাসনিক ভবনসহ অ্যাকাডেমি ভবনগুলোতে তালা লাগিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দেন তারা।

Banglabid

কিন্তু অভিযুক্ত শিক্ষক তারেক দাবি করেন, তিনি ওইদিন কোন ক্লাস নেননি। শোক দিবসের কর্মসূচি শেষ করে ফেরার সময় কিছু বিষয় সম্পর্কে কয়েকজন শিক্ষার্থী তার কাছে পুনরায় বুঝতে চান। কারণ তাদের পরীক্ষা চলমান রয়েছে। বাইরে বসার জায়গা না থাকায় তাদেরকে ক্লাস রুমে বসে বোঝাচ্ছিলেন তিনি। এমন সময় ছাত্রলীগ এসে সেখানে উপস্থিত হয়।

মানববন্ধনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক কাজী আনিস বলেন, ন্যায়ের পক্ষে অবস্থান নিতেই আজকে আমাদের এই আন্দোলন। জাতির জনক বঙ্গবন্ধুকে যারা সত্যি সত্যি ভালবাসেন, তারা তাদের নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হন। এখনকার নেতৃবৃন্দের আচরণ মোটেই বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে যায় না। অতিউৎসাহীদের কাছে এখন সারা দেশেই প্রকৃত আদর্শবানরা লাঞ্ছিত হচ্ছেন।

সময় টেলিভিশনের রিপোর্টার ও বিভাগের সাবেক শিক্ষার্থী মানোয়ার হোসেন বলেন, তারেক খুব-ই বন্ধু সুলভ, ছাত্রদের কাছে সে খুব প্রিয় একজন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের ডিন ও শিক্ষক সমিতি তার পক্ষে দাঁড়িয়েছে।

Reneta

যমুনা টিভির রিপোর্টার ও বিভাগের সাবেক শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ছিনিমিনি খেলছে কিছু দুর্বৃত্ত। অভিযোগকারী কুবির ছাত্রলীগের সভাপতির নামে গুগলে সার্চ করলে দেখতে পারবেন তিনি একাধিক হত্যা মামলার আসামি। এরকম ব্যক্তিদের দ্বারা সত্যিকারের আদর্শবান ব্যক্তিরা অভিযুক্ত হচ্ছেন। এটা আমাদের জন্য লজ্জা জনক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুবি ছাত্রলীগকুমিল্লা বিশ্ববিদ্যালয়ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT