চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
১১:৫৪ পূর্বাহ্ন ১৭, এপ্রিল ২০২২
অপরাধ, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লায় সাংবাদিক মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি রাজু (৩৫) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাব।

শনিবার  রাত ২টার দিকে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রাজু কুমিল্লা সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের সাদেক মিয়া ছেলে।

গুলিবিদ্ধ রাজুর লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা.মহিউদ্দিন।

কুমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সোয়া ২টায় রাজুকে র‍্যাবের গাড়িতে করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা করে দেখেন সে আর বেঁচে নেই। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় মর্গে। এসময় হাসপাতালে উপস্থিত র‍্যাব সদস্যরা গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা বলেননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে র‍্যাবের এক কর্মকর্তা বলেন, শনিবার মধ্যরাতে সীমান্ত টপকে ভারতে পালিয়ে যাওয়ার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গোলাবাড়ি এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজু নিহত হয়েছে। তার লাশ কুমেক হাসপাতালে আছে। পরে র‍্যাবের পক্ষ থেকে উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

এ ঘটনায় জোবায়ের নামের র‍্যাবের এক সদস্য আহত হয়েছেন। তিনি বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।

Reneta

গত ১৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। পরদিন রাতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লাগুলিবিদ্ধবন্ধুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির দৌঁড়ে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বিসিবি সভাপতির পদত্যাগ প্রশ্নে যা বললেন ফারুক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামী নূরা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

ভারতের বিপক্ষে ‘প্রথম ফাইনালে’ নামছে উইন্ডিজ

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

ঠিকাদারকে তুলে নেওয়ার হুমকি, ছাত্রদল নেতার কলরেকর্ড ভাইরাল

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT