চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লাকে উড়িয়ে শীর্ষে রংপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এই ম্যাচের আগে শীর্ষে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর দ্বিতীয় স্থানে ছিল রংপুর রাইডার্স। ম্যাচ শেষে পাশার গুটিটা পুরোপুরি উল্টে গেল। তামিম ইকবালদের কুমিল্লাকে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকার চূড়ায় বসেছে মাশরাফী-গেইল-ডি ভিলিয়ার্সদের রংপুর। কুমিল্লাকে ৭২ রানে গুটিয়ে দিয়ে রংপুর ম্যাচ জিতে নিয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

কুমিল্লার দেয়া ৭৩ রানের টার্গেট হেসেখেলে টপকালেও শুরুতে ধাক্কা খেয়েছিল রংপুর। স্কোর বোর্ডে ৯ রান উঠতেই মেহেদী মারুফকে বোল্ড করেন সঞ্জিত সাহা।

তবে এরপর আর পেছনে তাকায়নি রংপুর। টি-টুয়েন্টির দুই মাস্টার ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্সের তাণ্ডবে পুরো ১০ ওভারও খেলতে হয়নি রংপুরকে। ৯.৩ বলে ৭৬ রান তুলে নেয় দলটি। ভিলিয়ার্স ২২ বলে ৩৪ ও গেইল ৩০ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।

Banglabid

১২ খেলায় ৮ জয় ও ৪ হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর। অপরদিকে, ১২ খেলায় ৮ জয় ও ৪ হারে কুমিল্লারও ১৬ পয়েন্ট। তবে রানরেটে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয় স্থানে কুমিল্লা। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে কুমিল্লা-রংপুর। দু’দলেরই আজ লিগ পর্বে শেষ ম্যাচ।

এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে কুমিল্লা। রংপুরের বোলিং তোপে ১৬.৩ ওভারে ৭২ রানেই গুটিয়ে যায় তারা।

শূন্য রানে তামিম আউট হওয়ার মধ্য দিয়ে কুমিল্লার হোঁচটের শুরু। এরপরই একের পর এক উইকেট হারাতে থাকে কুমিল্লা। মাত্র ২৩ রানের মধ্যেই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন।

Reneta

লিয়াম ডাওসন ও জিয়াউর রহমান ষষ্ঠ উইকেটে একটা বাঁধ দেয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৫৬ রানে জিয়া আউট হলে সেই বাঁধ ভাঙে। পরে বাকি চারটি উইকেট হারিয়ে ৭২ রানে থামে কুমিল্লা।

রংপুরের হয়ে রবি বোপারা তিনটি এবং মাশরাফি ও নাহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাবিপিএল-২০১৯বিপিএল-৬রংপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT