চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছু ‘কৌশলী’ পরিবর্তনেই বাজিমাত চট্টগ্রাম আবাহনীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: প্রথমার্ধে দল পিছিয়ে ২-১ গোলের ব্যবধানে। বাধ্য হয়ে খানিকটা পরিবর্তন আনলেন মারুফুল হক। তাতেই ঘুরে গেল ম্যাচের মোড়। পিছিয়ে থাকা ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল স্বাগতিক চট্টগ্রাম আবাহনী।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে লাওসের ইয়ং এলিফ্যান্টসের বিপক্ষে বুধবার ৪-২ গোলের জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে টুর্নামেন্টের স্বাগতিকরা। এই দলটাই প্রথমার্ধে ইকবল জনের হাস্যকর ভুলে পিছিয়ে পড়ে মাঠ ছেড়েছিল বিরতি নিতে।

দ্বিতীয়ার্ধে শুরুতে কিছু পরিবর্তন আনেন চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হক। তাতে মিলে যায় ফল। মারুফুলের চোখে সেসব ‘কৌশলী’ পরিবর্তন। কী পরিবর্তন করেছিলেন স্বাগতিক কোচ?

‘আসলে জামাল ও দিদিয়ের চার্লস একই পজিশনের খেলোয়াড়। দুজন যখন উপরে উঠে আসছিল তখন নিচে আমার একজন খেলোয়াড় কমে যাচ্ছিল। সেক্ষেত্রে আমার একজন টিপিক্যাল মিডফিল্ডারকে প্রয়োজন হয়ে পড়ল। মানিক হোসেন মোল্লাহকে নামাই। জামাল-দিদিয়ের দুজনেই উপরে উঠে যায়। ওরা দুজনেই অ্যাটাকিং মিডফিল্ডার।’

প্রথমার্ধে উজবেক ডিফেন্ডার ইকবল জনের হাস্যকর ভুলের সুযোগ নিয়ে এগিয়ে গিয়েছিল ইয়ং এলিফ্যান্টস। ম্যাচ শেষে শিষ্যকে আগলেই রাখলেন মারুফুল, ‘ইকবল যে ভুলটা করেছে সে আসলে সেই মানের খেলোয়াড় না। ও আসলে অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল। আশা করি পরে এই ভুলগুলো করবে না।’

এলিফ্যান্টসের ম্যাচসহ টানা দুই ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন চট্টগ্রাম অধিনায়ক জামাল ভূঁইয়া। নিজে করেছেন এক গোল, করিয়েছেন আরেকটি। গোল করা বা না-করা নিয়ে মোটেও চিন্তায় নেই বলে সংবাদ সম্মেলনে জানালেন তিনি।

দিনশেষে দল জেতাতেই খুশি জামাল, ‘আমি এগুলো নিয়ে মাথা ঘামাই না। দল জিতলেই আমি খুশি। কোচ আমাদের কিছু পরিবর্তন করিয়েছিলেন। কাজ হয়েছে। দল জিতেছে।’

ট্যাগ: চট্টগ্রাম আবাহনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবৈধ অভিবাসন রোধে প্রয়োজন স্বপ্ন দেখার পরিবেশ ফিরিয়ে আনা

পরবর্তী

‘বাঁচা-মরার’ ম্যাচে পুরনো কৌশলেই বাজিমাত চায় বসুন্ধরা

পরবর্তী

‘বাঁচা-মরার’ ম্যাচে পুরনো কৌশলেই বাজিমাত চায় বসুন্ধরা

নুসরাত হত্যা মামলায় রায় আজ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT