চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছুটা মিললো অবসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২১
বিনোদন
A A

রুপালী পর্দায় ২২ বছর ক্যারিয়ার শাকিব খানের। এই সময়ে তিনি নিজেকে নিয়ে গেছেন জনপ্রিয়তার চূড়ায়। গত ১৪ বছর ধরে ঢাকাই চলচ্চিত্রের একচ্ছত্র অধিপতি এ নায়ক। প্রতিকূলতার মধ্যেও তিনি বহাল তবিয়তে! 

দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের সিনেমাতেও নিজের সামর্থ দেখিয়েছেন তিনি। তার সাফল্য দেখে সমালোচকরাও প্রায় বলে থাকেন, শাকিব খান যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তার সময়কার অনেক নায়ক নায়িকা নিজেদের ধরে রাখতে না পেরে ছিটকে গেছেন। কিন্তু শাকিব খান আছেন রাজার হালে! ক্যারিয়ার যতই দীর্ঘ হচ্ছে শাকিব খান যেন আরও উজ্জ্বল হয়ে উঠছেন।

কিছু প্রমাণ মিললো সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের সাম্প্রতিক প্রকাশিত কিছু ছবিতে। চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গেল ১২ নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে গেছেন শাকিব খান। কাজ শেষে কিছুটা অবসর সময় কাটাচ্ছেন এই নায়ক।

Banglabid

আর সেখান থেকে প্রতিদিনই নিত্য নতুন ছবি পোস্ট করছেন নিজের ইনস্টাগ্রামের ওয়ালে! সব ছবিতেই নতুন শাকিবকে পাওয়া যাচ্ছে! এসব লুকে শাকিবের ছবিগুলো লুফে নিচ্ছেন তার ভক্তরাও।

নেটিজনদের দাবী, অন্য অনেকের সিনেমার লুক প্রকাশ হলে যে মাতামাতি, শাকিব খানের সাধারণ ছবি নিয়ে তার ভক্ত অনুরাগীদের মাতামাতি কোনো অংশে কম নয়! আবার কেউ বলছেন, শাকিবের জীবনে যেন নতুন বসন্ত এসেছে! তিনি দিন দিন যেন আরও তরুণ হচ্ছেন।

শাকিব জানান, দেশে থাকলে কাজের চাপে বিশ্রামের সুযোগ কম পান। কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। যেহেতু যুক্তরাষ্ট্রে গেছেন সেখানকার বিভিন্ন পরিজনরা আছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন। সময়টাকে উপভোগের জন্য ঘুরে বেড়াচ্ছেন মার্কিন মুলুকের বিভিন্ন শহর। চলতি মাসে দেশের না ফিরলেও ডিসেম্বরের শুরুর দিকে তিনি দেশে ফিরে আবার কাজে নামবেন।

Reneta

মূলত, চ্যানেল আইয়ের আয়োজনে ‘মিউজিক অ্যাওয়ার্ডস’ অংশ নেয়াই ছিল শাকিবের যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য। স্বাধীনতার ৫০ বছরের মধ্যে একযুগের বেশী সময় দেশের চলচ্চিত্রে হাল ধরে রাখার জন্য জন্য শাকিবকে সম্মাননা প্রদান করে চ্যানেল আই কর্তৃপক্ষ।

ছবি: শাকিব খানের ইনস্টাগ্রাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরআমেরিকাক্যারিয়ারচ্যানেল আইতারকানায়কনিউ ইয়র্কলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাতে এলপিএল ফাইনালে সোহানের গলের মুখোমুখি সাকিব-হৃদয়ের জাফনা

আগস্ট ৮, ২০২৬

জুলাই যোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবার গ্রেপ্তার

আগস্ট ৮, ২০২৬

কোন শোরগোল ছাড়াই ধারে লিভারপুলে চলে যাচ্ছেন বার্সার এই অধিনায়ক

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT