চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর রক্ষায় ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি ইমরানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কাশ্মীরের স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  কাশ্মীরকে রক্ষায় ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধেরও হুমকি দিয়েছেন তিনি।

জাতির উদ্দেশে ভাষণে নিজেকে কাশ্মীর দূত ঘোষণা করে, কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলকে আরো দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছেন ইমরান খান।

সোমবার জাতির উদ্দেশে ইমরান এমন সময় ভাষণ দিলেন, যখন ফ্রান্সে জি সেভেন সম্মেলনের পার্শ্ববৈঠকে আলোচনায় বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার একবছর পূর্তিতে ভাষণে ইমরান বলেন, কাশ্মীরি জনগণের জন্য যতদূর যেতে হয় ততদূর যাবে পাকিস্তান।  কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলে মোদির সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুল বলেছেন।  আর এর মধ্য দিয়েই মোদি কাশ্মীরের স্বাধীনতার পথ উন্মুক্ত করেছেন বলেন ইমরান।

ইমরান খান বলেন, বিশ্বনেতারা কাশ্মীরিদের পাশে না দাঁড়ালেও পাকিস্তান সবসময় তাদের পাশে থাকবে।  কাশ্মীরের জনগণের প্রতি সংহতি জানাতে প্রতি শুক্রবার পাকিস্তানজুড়ে সর্বস্তরের মানুষকে, রাস্তায় নেমে সংহতি জানানোর আহ্বান জানিয়েছেন ইমরান।  তিনি বলেন, স্বাধীন কাশ্মীরের লড়াইয়ে ভারতের এখন আর কিছু করার নেই।

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্ব যে পরিস্থিতির দিকে এগোচ্ছে, তাতে যেকোনো সময় পারমানবিক যুদ্ধের আশঙ্কা করছেন ইমরান খান।  সেই সঙ্গে যুদ্ধ সংগঠিত হলে এর প্রভাব পড়বে বিশ্বব্যাপী বলেছেন তিনি।  আর এর জন্যই আন্তর্জাতিক মহলকে কাশ্মীর ইস্যু নিয়ে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান ইমরান খান।

৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় মোদি সরকার।  কার্যত তারপর থেকেই অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় দুনিয়ার ভূস্বর্গ খ্যাত কাশ্মীর উপত্যকা।

ট্যাগ: ইমরান খানকাশ্মীরকাশ্মীর ইস্যুজি সেভেনট্রাম্পমোদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এ মাসেই তৃতীয়বারের মত বাড়লো স্বর্ণের দাম

পরবর্তী

নজরুলের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাদেরের আহ্বান

পরবর্তী

নজরুলের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাদেরের আহ্বান

আমাজন রক্ষায় ৫০ লাখ ডলার দিলেন ডিক্যাপ্রিও

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT