চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কালো টাকা বৈধ করার ‘সুযোগে’ উদ্বিগ্ন টিআইবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ অপরাহ্ণ ০২, জুন ২০১৬
অর্থনীতি
A A

জাতীয় সংসদে উত্থাপিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটে ‘বিশেষ কৌশলে’ কালো টাকা
সাদা করার সুযোগ রাখায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করে সরকারকে তা বাতিলের আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “বাজেটে পরোক্ষভাবে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে তা দুর্ভাগ্যজনক এবং প্রধানমন্ত্রীর দুর্নীতি-বিরোধী অবস্থানের পরিপন্থী। এই প্রেক্ষিতে জনগণের আস্থা অর্জনে সরকারের উচিত বাজেটে কালো টাকা বৈধতা দেয়ার সুযোগ বাতিল করা ।”

তিনি বলেন, “কালো টাকা সাদা করার অনৈতিক বিধানের বিরুদ্ধে ইতোপূর্বে সংসদ ও সংসদের বাইরে অর্থমন্ত্রীকে বিভিন্নভাবে অবস্থান গ্রহণ করতে দেখা গেছে। অথচ অনৈতিকতা-বান্ধব এ সুযোগটি আবারো অব্যাহত রাখার প্রস্তাব করা হচ্ছে। এটি সংবিধানের ২০(২) অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক এবং সরকারের ঘোষিত ‘দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন মনোভাব’ বা বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রতিশ্রুতির পরিপন্থী। পরস্পরবিরোধী এই অবস্থানের ফলে দেশে দুর্নীতিকে প্রশয় প্রদানের মাধ্যমে প্রাতিষ্ঠানিকীকরণের বিব্রতকর দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে।”

Banglabid

ড. ইফতেখারুজ্জামান বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের নিজস্ব তথ্য অনুযায়ী, কালো টাকা বৈধ করার এই অব্যাহত সুযোগ রাজস্ব আদায় বা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে বাস্তবে কখনো কোনো উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি। অথচ কোন কোন বিশেষ প্রভাবশালী সুবিধাভোগী মহলের অবৈধতাকে প্রশ্রয় দিয়ে সমাজে অনৈতিকভাবে সুরক্ষা দিয়ে সততার চর্চাকে নিরুৎসাহিত করা হচ্ছে।”

টিআইবি দীর্ঘদিন থেকেই কালো টাকা বৈধ করার সুযোগের বিপক্ষে অ্যাডভোকেসি করে আসছে। এরই ধারাবাহিকতায় বাজেট ঘোষণার পূর্বে গত ২৬ এপ্রিল, দীর্ঘদিনের উদ্বেগ পুনর্ব্যক্ত করে বর্তমান বাজেটে কালো টাকা বৈধকরণের সুযোগ না দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানায় সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT