চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী পূজা মণ্ডপের আশেপাশে মেলা না করার নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতের রায় এবং সামাজিক মর্যাদা বিবেচনায় কারাগারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ রোববার সচিবালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদকিদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

খালেদা জিয়াকে ডিভিশন দেয়া নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা খবর পেয়েছি, মহামান্য আদালত থেকে একটা দিক-নির্দেশনা আসছে, সেটা আসুক। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। তারপরও আমরা বলি, আমি আগেও বলেছি- তার সামাজিক মর্যাদা, দুইবার তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেইদিকে খেয়াল রেখেই আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি।’

Banglabid

তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া একটি বড় দলের চেয়ারপার্সন। তার এসব সামাজিক মর্যাদা বিবেচনা করেই প্রথম দিন থেকেই তাকে সে রকম মানসম্পন্ন জায়গায় রাখা হয়েছে।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। তদন্ত শেষ হলে র‌্যাব শিগগিরই প্রতিবেদন প্রকাশ করবে।

তিনি বলেন, হাইকোর্টের দিক-নির্দেশনায় র‌্যাব এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। তদন্তের জন্য র‌্যাব ডিএনএ নিয়ে কাজ করছে।

Reneta

একুশে ফেব্রুয়ারিকে ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০ ফেব্রুয়ারির রাত থেকে শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ব্যাপক নিরাপত্তা থাকবে। এছাড়াও শহীদ মিটার, শাহবাগ, টিএসসি, নীলক্ষেত সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT