চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে আসা হলো না ম্যারাডোনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ২০, মে ২০১৯
বিনোদন
A A

জমে উঠেছে কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসর। আর এই উৎসবে রবিবার রাতে ছিলো যুক্তরাজ্যের নির্মাতা আসিফ কাপাডিয়ার ডকুমেন্টারি ফিচার ফিল্ম ‘ডিয়েগো ম্যারাডোনা’র প্রিমিয়ার শো। উৎসবে উপস্থিত হওয়ার কথা ছিলো কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার ম্যারাডোনারও। কিন্তু শেষ পর্যন্ত প্রিমিয়ারে উপস্থিত হতে পারেননি তিনি।

‘ডিয়েগো ম্যারাডোনা’ প্রিমিয়ার শো তে ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার যাওয়ার কথা থাকলেও বাহুর অস্ত্রোপচারের কারণে তাকে মেক্সিকোতে থাকতে হয়েছে।

‘ডিয়েগো ম্যারাডোনা’ ফিল্মটি তৈরি করতে বেশ অনেক বছর খুঁজে খুঁজে সংগ্রহ করা হয়েছে ভিডিও ফুটেজ। অসংখ্য আর্টিকেল এবং ৮০টির বেশি সাক্ষাৎকার থেকে তথ্য নেয়া হয়েছে। ১৩০ মিনিটের এই সিনেমাটি তৈরি করা হয়েছে ম্যারাডোনার ইতালির ক্লাব এসএসসি ন্যাপোলিতে থাকাকালীন সময়ের ৭ বছর নিয়ে।

১৯৮৪ সালে রেকর্ড ফিতে এসএসসি ন্যাপোলিতে যোগ দিয়েছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনার ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ও দেখানো হয়েছে ছবিতে।

নির্মাতা জানিয়েছেন, ছবিতে ম্যারাডোনার বিভিন্ন বৈষম্যের শিকার হওয়া, পারিবারিক সমস্যা, নেশায় জড়িয়ে পড়া এবং মাফিয়ার সঙ্গে ঝামেলার বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে।

এর আগেই আসিফ কাপাডিয়ার দুটি ডকুমেন্টারি দেখানো হয়েছে কান উৎসবে। একটি হলো মিউজিক্যাল ডকুমেন্টারি ‘অ্যামি’। অপরটি ‘সেন্না’, এটি গ্যাংস্টারদের গল্প নিয়ে তৈরি। -টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ: কান উৎসবকান চলচ্চিত্র উৎসব ২০১৯ডিয়েগো ম্যারাডোনাম্যারাডোনালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গিবাদের কোনো ধর্ম-দেশ-সীমানা নেই: প্রধানমন্ত্রী

পরবর্তী

বাংলাদেশে ফিরছে ইমার্জিং এশিয়া কাপ

পরবর্তী

বাংলাদেশে ফিরছে ইমার্জিং এশিয়া কাপ

হুয়াওয়ে-গুগল সম্পর্কচ্ছেদ-বর্তমান ব্যবহারকারী

হুয়াওয়ে-গুগল সম্পর্কচ্ছেদ: বর্তমান ব্যবহারকারীদের কী হবে?

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT