চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার অর্থনীতিবিদ-ব্যবসায়ীরা অর্থনীতি নিয়ে আশাবাদী

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১২:৫৯ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২০
প্রবাস সংবাদ
A A
কানাডা

নাগরিকদের মনে অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা মনে করছেন, কোভিড পরবর্তী সময়ে দ্রুতই কানাডার অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তারা বলেন, কোভিড মহামারী মানুষের জীবনকে স্থবির করে দিয়েছে, সেই স্থবিরতা কাটিয়ে জীবনের গতি ফিরিয়ে আনতে সবাই উদগ্রীব। এটিই অর্থনীতির চাকাকে গতিশীল করতে সহায়তা করবে।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভ’ এর এই সপ্তাহের আলোচনায় কানাডিয়ান বাংলাদেশি অর্থনীতিবিদ, উদ্যোক্তা-ব্যবসায়ীরা এই অভিমত প্রকাশ করেন।

এই আলোচনায় বক্তব্য রাখেন অটোয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অর্থনীতির অধ্যাপক, অর্থনীতিবিদ ড. শিশির শাহন্ওয়াজ, ব্যবসায়ী- উদ্যোক্তা এহসানুল হক এবং আইনজীবী ব্যারিস্টার নূসরাত জাহান।

Banglabid

আলোচনায় বক্তারা কোভিড মাহামরীতে ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষ বিশেষ করে কানাডিয়ান বাংলাদেশির উপর সৃষ্ট বিরূপ প্রতিক্রিয়ার বিবরণ তুলে ধরেন।

অর্থনীতিবিদ ড. শিশির শাহন্ওয়াজ কানাডার অর্থনীতির বর্তমান অবস্থা কোভিডের প্রতিক্রিয়ার বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেন, এটা ঠিক ফেডারেল সরকারের সামনে বিশাল আয়তনের ঘাটতির বোঝা দৃশ্যমান। কিন্তু কেবলমাত্র সংখ্যার আয়তন দেখে আতংকিত হওয়ার কিছু নাই।

তিনি বলেন, কানাডার অর্থনীতি অত্যন্ত শক্ত ভিত্তির উপর দাড়ানো। তাছাড়া জিডিপি এবং ফেডারেল ঋণের আনুপাতিক হার বিবেচনায় নিলে শিল্পোন্নত অন্যান্য দেশের তুলনায় কানাডায় এই হার এখনো অনেক কম। কোভিড অর্থনীতির উপর চাপ তৈরি করলেও ধীরে ধীরে অর্থনৈতিক মন্দাবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো বলে আমার ধারণা।

Reneta

ঘাটতি মেটাতে সরকার নাগরিকদের উপর বহুমাত্রিক করের বোঝা চাপিয়ে দিতে পারেন এমন আশংকাকে অমূলক হিসেবে উল্লেখ করেন ড. শিশির।

ব্যারিষ্টার নূসরাত জাহান তার আলোচনায় বলেন, এটা সত্য যে সরকার ব্যাপক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। কিন্তু সিংহভাগ নিম্ন আয়ের মানুষ কষ্টকর অবস্থায় আছে। তাদের আয় রোজগার কমে গেছে, যারা চাকরি হারিয়েছেন তাদের অনেকেই এখনো সেই চাকরি ফিরে পায়নি। কোভিডে বাড়ি থেকে কাজ করার সংস্কৃতি চালু হলেও নিম্ন ও মধ্য আয়ের কর্মীরা এই সুযোগটা নিতে পারছে না।

ব্যারিস্টার নূসরাত বলেন, আমার মনে হয় না অর্থনৈতিকভাবে আমরা তেমন একটা সুখকর অবস্থায় আছি। কোভিড মহামারীতে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

তিনি ফেডারেল সরকারের সমালোচনা করে বলেন, ‘আমরা প্রণোদনা দিচ্ছি- তোমরা বাসায় বসে থাকো’ এই ধরনের বার্তা অর্থনীতির গতি ফেরানোর জন্য সহায়ক নয়।

ব্যবসায়ী উদ্যোক্তা এহসানুল হক তার আলোচনায় বলেন, বিশ্বের অনেক দেশ এমন কি প্রতিবেশি আমেরিকার চেয়েও কানাডার অর্থনীতি এখন সুবিধাজনক অবস্থায় আছে।

নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, কোভিডের কারণে অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে সেটি অন্য সময়ের মন্দার চেয়ে ভিন্নরকমের। অর্থনীতির কাঠামোতে কোনো ত্রুটি তৈরি হয়নি, বিশেষ পরিস্থিতির কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে আছে। আরোপিত এই পরিস্থিতি কেটে গেলেই অর্থনীতি চাঙ্গা হতে শুরু করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিবিদকানাডাব্যবসায়ী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা: কাদের

পরবর্তী

উইঘুর মুসলিমদের সমর্থনে গ্রিজম্যানের হুয়াওয়ে ত্যাগ

পরবর্তী

উইঘুর মুসলিমদের সমর্থনে গ্রিজম্যানের হুয়াওয়ে ত্যাগ

টাইমসের ‘পার্সন অব দ্য ইয়ার’ হলেন বাইডেন ও হ্যারিস

সর্বশেষ

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT