চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী হায়াতের ‘বীর’ দিয়ে শুটিংয়ে ফিরলেন শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এসকে ফিল্মস প্রযোজিত তৃতীয় সিনেমা ‘বীর’-এর শুটিং শুরু হলো। আর এ সিনেমার মধ্য দিয়ে নতুন করে নিজেকে প্রস্তুত করে শুটিংয়ে ফিরলেন ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা শাকিব খান।

২০১৪ সালে ‘হিরো দ্য সুপারস্টার’ এবং গেল রোজার ঈদে ‘পাসওয়ার্ড’-এ দুটি সিনেমা প্রযোজনা করে ব্যাপক সাফল্য পায় শাকিব খান ফিল্মস (এসকে ফিল্মস)। এই প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় সিনেমা ‘বীর’-এর শুটিং শুরু হয়েছিল জুলাইতে।

প্রথমধাপে শাকিব খান শুটিংয়ে অংশ না নিলেও তার ছোটবেলার কিছু অংশের তিনদিনের শুটিং হয়। তারপর থেমে ছিল ‘বীর’-এর শুটিং। একাধিকবার শুটিং শুরুর কথা শোনা গেলেও তা হয়নি। এরমধ্যে শাকিব খান ছিলেন আড়ালে। রহস্য রেখেই তিনি শুটিং থেকে দূরে ছিলেন প্রায় দেড়মাস।

Banglabid

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকে ‘বীর’-এর শুটিং-এ অংশ নিয়েছেন শাকিব খান, এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন দেশিয় চলচ্চিত্রের প্রভাবশালী এই চিত্রতারকা। শাকিব খান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে পূবাইলে ‘বীর’-এর শুটিং করছি। সপ্তাহ দুয়েক টানা কাজ চলবে। পুরো সময়টায় মনোযোগ শুধু ‘বীর’-এ থাকবে।

তিনি বলেন, কিছুদিন শুটিং থেকে দূরে ছিলাম শুধুমাত্র ‘বীর’-এর জন্য। এ সিনেমায় চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে কিছুটা সময় লেগেছে। ‘বীর’-এর গল্পটাই এমন যে আমাকে প্রস্তুত হতে বাধ্য করেছে। বাকিটা স্ক্রিনে দেখলে দর্শক বুঝতে পারবেন।

‘বীর’ পরিচালনা করছেন কিংবদন্তি চিত্রপরিচালক কাজী হায়াৎ। এ সিনেমার মাধ্যমে প্রথমবার শাকিব খানকে নিয়ে কাজ করছেন। গত বছরের শেষের দিকে শুটিং শুরুর কথা ছিল সিনেমাটির। কিন্তু তখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কাজী হায়াৎ। চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি।

Reneta

‘বীর’ প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, এটি আমার ৫০ তম সিনেমা, স্বপ্নের প্রজেক্ট। দীর্ঘদিন সময় নিয়েই ছবিটির গল্প বুনেছি, সংলাপ লিখেছি। গবেষণা করে কাজটি শুরু করেছি। আমার কাছে যেমন বিশেষ, তেমনি ঢাকার দর্শকের কাছেও ছবিটি বিশেষ হয়ে থাকবে, সেভাবেই কাজটি করছি। আমার দীর্ঘ সিনেমা জীবনের অভিজ্ঞতার আলোকে বলছি, ‘বীর’ একাধিক জাতীয় স্বীকৃতি আনবে। বৃহস্পতিবার থেকে শাকিব এবং অন্যরা শুটিং করছে। ‘বীর’-এর নায়িকা বুবলী ৩ ডিসেম্বর থেকে শুটিংয়ে অংশ নেবেন।

কাজী হায়াৎ বলেন, শাকিব খান অভিনীত ছবি ছাড়া এখন সিনেমায় বিনিয়োগ ফিরছে না। অনেক বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। যেগুলো আছে, তা-ও বন্ধের পথে। এই দুঃসময়ে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস কাজ শুরু করেছে। আমার এই স্বপ্নের সিনেমাটি প্রযোজনা করতে শাকিব খান এগিয়ে এসেছেন। এ জন্য বিশেষ ধন্যবাদ তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে ফিল্মসকাজী হায়াৎবীরবুবলীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইটালিতে বাংলাদেশ দূতাবাসে চামড়া শিল্পের উন্নয়নে সেমিনার

পরবর্তী

বিকাশে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধের সহজ নিয়ম চালু

পরবর্তী

বিকাশে ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধের সহজ নিয়ম চালু

হলুদ সাংবাদিকতা: জেনেভায় নিন্দা ও প্রতিবাদ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT