চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী হায়াতের পঞ্চাশতম, শাকিবের প্রথম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের প্রভাবশালী নির্মাতা কাজী হায়াৎ। ছবির নাম ‘বীর’। এটি তার পঞ্চাশতম ছবি। আর এই ছবির মধ্য দিয়ে প্রথমবার কাজী হায়াতের ছবির নায়ক হতে যাচ্ছেন দেশের তারকা অভিনেতা শাকিব খান!

এর আগে একাধিক চরিত্রে কাজী হায়াৎ ও শাকিব খান একসঙ্গে অভিনয় করেছেন। সহ-অভিনেতা হিসেবে তাদের সম্পর্কটা দারুণ। তবে ‘বীর’ ছবির মাধ্যমে প্রথমবার গুণী এই নির্মাতার নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান।

বুধবার(২৬ সেপ্টেম্বর) নায়ক শাকিব খান ও পরিচালক কাজী হায়াতের মধ্যে ছবি নিয়ে চূড়ান্ত কথাবার্তা হয়েছে। খবরটি নিশ্চিত চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন প্রযোজক মো. ইকবাল। যিনি ‘বীর’ ছবিটিও প্রযোজনা করতে যাচ্ছেন।

‘বীর’ নিয়ে প্রযোজক ইকবাল বলেন, আগামী মাস থেকেই ছবির শুটিং শুরু হবে। পুরোপুরি মৌলিক গল্পে নির্মিত হবে ছবিটি। আরও বলেন, ‘বীর’ হতে যাচ্ছে কাজী হায়াৎ পরিচালিত পঞ্চাশতম ছবি।

এর আগে ইকবাল প্রযোজনা করেছিলেন ‘শুটার’ ছবি। সেখানেও নায়ক ছিলেন শাকিব খান। তবে ‘বীর’ ছবির নায়িকা কে থাকবেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। ইকবাল বলেন, নায়িকা খুঁজছি। কয়েক জনের সঙ্গে আলাপ করেছি। কদিনের মধ্যে ফাইনাল জানাবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকবালকাজী হায়াৎলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে সামরিক হামলার পক্ষে নয় অধিকাংশ আমেরিকান

মার্চ ২, ২০২৬

হরমুজ প্রণালী ঘিরে সংঘর্ষ: লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের মূল্য

মার্চ ২, ২০২৬

বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

মার্চ ২, ২০২৬

গলাকাটা অবস্থায় বোটানিক্যাল গার্ডেনে হাঁটছিল রক্তাক্ত কন্যাশিশু!

মার্চ ২, ২০২৬

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আহত ২

মার্চ ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT