চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাগজ সঙ্কটে আটকে আছে এইচএসসি প্রশ্নপত্র ছাপার কাজ

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
১:৫০ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

কাগজ সংকটে আটকে আছে এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য প্রশ্নপত্র ছাপার কাজ। সময় অনুযায়ী ছাপা হবে কি না এ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কাগজ সরবরাহে কর্ণফুলি পেপার মিলের ব্যর্থতার কারণেই এই সংকটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। 

আগামী ৩ এপ্রিল সারাদেশের ১০ শিক্ষা বোর্ডে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১২ লাখ শিক্ষার্থী।

পরীক্ষা শুরুর কমপক্ষে এক মাস আগে সব ধরনের প্রশ্নপত্র ছাপার কাজ সম্পন্ন হওয়ার নিয়ম রয়েছে। সে অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে ১৪ মার্চের মধ্যেই ৬৪জেলার প্রশাসকদের কাছে প্রশ্নপত্র পাঠানোর কথা। কিন্তু প্রশ্নপত্র ছাপার জন্য ক্রিমলেইড নামের বিশেষ কাগজের সংকটের কারণে ছাপার কাজই পড়েছে চ্যালেঞ্জের মুখে।

Banglabid

ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়্যারম্যান এ কে এম ছয়েফ উল্ল্যা বলেন, আলেম পরীক্ষার প্রশ্নপত্র ছাপার কাজে বাফারস্টকের সহযোগিতা আমরা নিতে পারি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, যে কাগজটিতে প্রশ্নপত্র ছাপানো হয় সেটি একটি বিশেষ ধরনের কাগজ। এর নাম ক্রিম লেড। এবং এটার একটি নির্দিষ্ট সাইজ আছে, সেটা ২৬ এবং ৪০। বিজি প্রেস আমাদের আলটিমেটাম দিয়েছে যদি অতি দ্রুত তাদের কাগজ সরবরাহ না করা হয় তাহলে তারা আমাদের প্রশ্নপত্র সরবরাহ করবে না। কিন্তু প্রশ্ন আমাদের একই সময়ে পৌঁছাতেই হবে। সকল বোর্ডে একই পন্থা অবলম্বন করা হয়। 

এবছর মাদ্রাসা বোর্ড থেকে অংশ নিচ্ছে প্রায় এক লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র ছাপার জন্য এই বোর্ডের চাহিদা ৯ হাজার ৬শ’ রিম। কর্ণফুলী পেপার মিল এখন পর্যন্ত সরবরাহ করেছে মাত্র ৬ হাজার রিম। বরিশাল ও দিনাজপুর বোর্ডের জন্য ৫ ট্রাক কাগজ বিজি প্রেসে এসেছে। তবে তা পর্যাপ্ত নয়। সংকটে আছে ঢাকা শিক্ষা বোর্ডসহ অন্যান্য বোর্ডগুলোও।

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী বলেন,  সৃজনশীল প্রশ্নপত্র হওয়ার কারণে প্রশ্নের আকার ও ভলিউম বেড়ে গেছে। এসব কারণে সাধারণভাবে যেসব উপাদান দরকার ছিলো সেটার পরিমাণও বেড়ে যাচ্ছে।  আমরা সেটা সমাধানের চেষ্টা করছি। যারা কাগজ সরবরাহ করছে তাদের ক্ষমতা এবং আমাদের চাহিদার মধ্যে বেশ গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। 

Reneta

এদিকে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায়ও খাতা সংকট চলছে। তবে, গত ৯ ফেব্রুয়ারি চ্যানেল আইতে এ নিয়ে সংবাদ প্রচারের পর কাজের গতি বাড়িয়ে কয়েকটি বোর্ডকে কাগজ সরবরাহ করেছে কর্ণফুলি পেপার মিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT