চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে প্রসেনজিৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
বিনোদন
A A

কলকাতার চলচ্চিত্রকে একাই তিনি নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। কমার্শিয়াল ছবি দিয়ে শুরু হলেও এখন ভিন্ন ধারার ছবিতেই তার উপস্থিতি সরব। একের পর এক দাপুটে সব ছবিতে মাতিয়ে দিচ্ছেন তিনি। বলছিলাম বুম্বাদা খ্যাত তারকা অভিনেতা প্রসেনজিতের কথা। যাকে কিনা এবার ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর চেয়ারম্যান করা হলো।

হ্যাঁ। কলকাতার চলচ্চিত্রের বার্ষিক উৎসব হলেও এই চলচ্চিত্র উৎসবটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ সুনাম ছড়িয়ে যাচ্ছে। চলচ্চিত্রের বিভিন্ন শাখায় ভিন্ন ভিন্ন দেশের ছবিগুলোর প্রদর্শনী ও প্রতিযোগিতা নিয়েই প্রতি বছরের নভেম্বরে শুরু হয় এই উৎসব। টানা দশদিন চলচ্চিত্র নিয়ে মেতে থাকে গোটা কলকাতা। আসছে নভেম্বরে বসবে চলচ্চিত্রের ২৪তম আসর। আর তার আগেই কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন চিত্রনায়ক প্রসেনজিৎ!

এতো বিশাল দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত প্রসেনজিৎ। পা মাটিতে রেখেই তিনি বলছেন, বড় পদে বসার সঙ্গে আরও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভালো কাজ করে দেখানো। আর সেই কারণেই এই চ্যালেঞ্জকে সাদরে গ্রহণ করছি।

Banglabid

আগামী আসরে বাংলা চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে চমকপ্রদ কিছু ইভেন্ট রাখবেন, এমন আভাস দিলেন সদ্য ঘোষিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান প্রসেনজিৎ। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের নামকরা সব অভিনেতা, নির্মাতারাও ভিড় করেন কলকাতায়।

গেল বছরে এই উৎসবে ৫৩ দেশের মোট ১৪৩টি চলচ্চিত্র জায়গা করে নিয়েছিলো। ফিচার ফিল্মের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও ‘ফোকাস’ থাকে এই উৎসবে। গেল বছরে ৬৭টি স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং ৫১টি তথ্যচিত্রও প্রদর্শনের ব্যবস্থা করা হয়। আঞ্চলিক ভাষার ছবিকে গুরুত্ব দিয়ে প্রতিযোগিতা বিভাগে সেরা ছবি এবং সেরা পরিচালককে দেওয়া হয় যথাক্রমে সাত লাখ ও পাঁচ লাখ রুপি।

‘ইনোভেটিভ ইমেজেস ইন সিনেমা’ নামে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের সেরা ছবির জন্য দেওয়া হবে ৫১ লাখ রুপি। এই বিভাগে গত বছরে ভারত ও বাংলাদেশসহ ১৩টি দেশের ১৪টি ছবি দেখানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাচলচ্চিত্র উৎসবপ্রসেনজিৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT