চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: রাবি ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান স্থগিত

সুব্রত গাইন সুব্রত গাইন
৫:১৯ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, লাল ইটের গেট ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরণের অনুষ্ঠান স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাসূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় মুজিববর্ষ উদযাপনের জন্য ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের মূল আয়োজন স্থগিত করা হয়েছে। তাই সরকারের নির্দেশনা মোতাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়েও জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ ছোট পরিসরে মুজিববর্ষের অনুষ্ঠানের আয়োজন করা হবে।

Banglabid

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, মুজিববর্ষ উদযাপন কমিটির বৈঠকে ক্যাম্পাসে জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।

অন্যদিকে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আবাসিক হলের প্রাধ্যক্ষবৃন্দের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ছাত্রী হলগুলোর গণরুমে ঠাসাঠাসি করে থাকা ছাত্রীদের বিভিন্ন রুমে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম বলেন, ছাত্রদের হলগুলোতে গণরুম না থাকলেও ছাত্রীদের হলে বেশ কয়েকটি গণরুম রয়েছে। এসব রুমে অনেক ছাত্রীকে একসঙ্গে থাকতে হয়। তাই করোনা ভাইরাস থেকে সতর্কতা অবলম্বনের জন্য গণরুমে অবস্থান করা ছাত্রীদের স্থানান্তর করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন হত্যা মামলার আসামি কালু

আগস্ট ১৭, ২০২৬

ডারউইনে স্মিথ-লিটনের কথার লড়াই, যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT