চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার মারাত্মক ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনা

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে কয়েক মাস থেকেই চিন্তিত সেখানে কর্মরত সহায়তা সংস্থাগুলো। জনবহুল পরিবেশে সেখানে বাস করা সাড়ে আট লাখ রোহিঙ্গা করোনার মারাত্মক ঝুঁকিতে আছে বলে আশঙ্কা করছেন তারা।

কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত একজনকে সনাক্ত করা হয়েছে। সহায়তাকর্মীদের ভয় খুব দ্রুত ক্যাম্পেও ছড়িয়ে পড়বে করোনাভাইরাস। আর তার ফলাফল হবে সর্বনাশা।

করোনা রুখতে বা প্রাদুর্ভাব বিলম্বিত করতে সবধরনের পদক্ষেপই নিচ্ছে সহায়তা সংস্থাগুলো। তারপরও যদি করোনা এসেই পরে তাহলে কী করা হবে সে প্রস্তুতিও রাখা হচ্ছে। কিন্তু এই ভাইরাস সুসজ্জিত স্বাস্থ্য কাঠামোর ধনী পশ্চিমা এবং এশিয়ান দেশগুলোকেই বিহ্বল করে ফেলেছে, সেক্ষেত্রে বাংলাদেশ কতটা পারবে এই লাখ লাখ রোহিঙ্গার সংক্রমণে দ্রুত প্রতিক্রিয়া দিতে?

Banglabid

আন্তর্জাতিক সাহায্য সংস্থা কেয়ারের এশিয়া অঞ্চলের পরিচালক দীপমালা মহলা বলেন, ক্যাম্পে প্রাদুর্ভাব দেখা দিলে কী হবে, তা ভাবতেও ভয় হয়। আমি বলবো, এমন কিছু হবে যা আগে কখনো হয়নি।

ক্যাম্পের ভেতরে ভাইরাসের বিস্তার রোধে যেসব পদক্ষেপ, যেমন বারবার হাত ধোয়া বা সামাজিক বিচ্ছিন্নতা বজায় রাখা সেসবের চর্চা করা অসম্ভব। প্রতি স্কয়ারমাইলে সেখানে ১০৩,০০০ মানুষের বাস। দুর্বল আশ্রয়ে গাদাগাদি করে থাকে পরিবারগুলো। ক্ষত বয়ে চলা অপুষ্টির শিকার এই জনগোষ্ঠী গণশৌচারগার ও হাত ধোয়ার পদ্ধতির উপর নির্ভর করে আর সেগুলো সবসময় জনাকীর্ণ থাকে। গৃহকর্মে ব্যবহারের জন্য প্রয়োজনীয় পানির অর্ধেকই তারা পায় না আর তিনভাগের দুই ভাগ রোহিঙ্গা সাবান ব্যবহারের সুযোগ পায়।

যুক্তরাজ্যের অ্যাকশন এগেনস্ট হাঙ্গারের ডিরেক্টর অব অপারেশন্স জুলিয়েট পারকার রোহিঙ্গা ক্যাম্পকে ‘টিকটিক করা টাইম বোমা’ হিসেবে অ্যাখ্যায়িত করেন। উন্নত দেশগুলোকেই নাড়িয়ে দিয়েছে করোনা সেখানে ভঙ্গুর বা যুদ্ধপ্রবণ অঞ্চলগুলোর ক্ষেত্রে অবস্থা তো আরো ধ্বংসাত্বক হবে।

Reneta

সামনেই বাংলাদেশে আসছে বর্ষার মৌসুম। জুনে শুরু হওয়া এই মৌসুমে ঝোড়ো হাওয়া, বন্যা ও পাহাড়ধস নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায় রোহিঙ্গা ক্যাম্পে।

রোহিঙ্গাদের জন্য সেভ দ্য চিলড্রেনের হেড অব অ্যাডভোকেসি অ্যাথেনা রেবার্ন বলেন, খুব খুব কঠিন হবে। আমরা যা করতে পারি করছি। কিন্তু আমাদের বেশি স্বাস্থ্যসেবা নেই। যথেষ্ট ডাক্তারও নেই। নেই যথেষ্ট পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট(পিপিই)। হয়তো সামনে খুব দ্রুতই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হবে।

কক্সবাজারে একবার কারো সংক্রমণ পাওয়া গেলে তা দ্রুতই স্থানীয়ভাবে ছড়াবে এবং ক্যাম্পে ছড়িয়ে পড়বে। কিন্তু সেখানকার স্বাস্থ্যকর্মীদের ভয়, রোহিঙ্গা ক্যাম্পে কোভিড-১৯ হয়তো পৌঁছে গেছে, এখনো তো কাউকে পরীক্ষা করে দেখা হয়নি। পুরো বাংলাদেশেই করোনা পরীক্ষা সক্ষমতা কম, রোহিঙ্গা ক্যাম্পে তো নেই-ই। আবার যেসব রোহিঙ্গার মধ্যে কোনো না কোনো লক্ষণ উপসর্গ আছে তারা মোটেও চিকিৎসা নিতে আগ্রহী না।

ক্যাম্পে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানবাধিকার কর্মীদেরও ক্যাম্পে প্রবেশ সীমিত করা হয়েছে। কিন্তু সেটা কি ঝড় সামলাতে যথেষ্ট? রেবার্ন বলেন, নজীরবিহীন এক পরিস্থিতি তৈরি হবে। পুরো কক্সবাজারের জন্যই সেটা সর্বনাশা হবে।

কক্সবাজার শহর থেকে ২০ মাইল দূরে অবস্থিত এই ক্যাম্প। ২০১৭ সালের অগাস্টে মিয়ানমারে জাতিগত সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা ক্যাম্পের বাইরে স্থানীয় জনগণের মধ্যে বাস করে আরো দেড় লাখ রোহিঙ্গা।

আর গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এই ভাইরাসে বিশ্বব্যাপি আক্রান্ত ৬৬৪,১০৩ জন। আর প্রাণ হারিয়েছে ৩০,৮৮৩ জন। সুস্থ হয়েছেন ১৪২,৩৬১ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসরোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT