চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মোকাবেলায় বাংলাদেশের সাথে হুয়াওয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশে আরও শক্তভাবে ‘কোভিড-১৯’ মোকাবেলা করতে হুয়াওয়ে টেকনোলজি (বাংলাদেশ) লিমিটেডের কাছ থেকে ভিডিও কনফারেন্স সিস্টেম এবং এআই সমাধান পাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

উন্নত এসব প্রযুক্তি কাজে লাগিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি দূরবর্তী যোগাযোগ এবং ‘কোভিড-১৯’ শনাক্তে কার্যকর শনাক্তকরণ প্রক্রিয়া পরিচালনা করতে পারবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের কাছে ভিডিও কনফারেন্স সিস্টেম এবং এআই সমাধান হস্তান্তর করেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন।

Banglabid

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আলী নূর, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের এন্টারপ্রাইজ ভিপি পিটারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, “কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার জন্য আমি হুয়াওয়েকে ধন্যবাদ দিতে চাই। তাদের অত্যাধুনিক প্রযুক্তি ও বুদ্ধিবৃত্তিক সমাধানগুলো কঠিন এই সময়ে দক্ষভাবে সবকিছু সামাল দিতে চীনকে যথেষ্ঠ সহায়তা করেছে। বর্তমান অবস্থা থেকে উত্তরণে আমরাও এগুলো কাজে লাগাতে পারি।”

Reneta

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, “বাংলাদেশের সাথে চীনের দীর্ঘদিনের এই সম্পর্ক বন্ধুত্বের অনন্য এক উদাহরণ। বন্ধুত্বের এই ধারাবাহিকতা বজায় রেখে ‘কোভিড-১৯’ মোকাবেলায় হুয়াওয়ের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, সেটা সত্যিই অসাধারণ।’’

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন বলেন, “হুয়াওয়ে ‘কোভিড-১৯’ মোকাবেলায় বাংলাদেশের সাথে আছে। ভাইরাসটির আক্রমণ থেকে আমাদের কর্মীদেরকে রক্ষা করতে ইতোমধ্যেই কঠিন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে হুয়াওয়ে বাংলাদেশ। ‘কোভিড-১৯’ মোকাবেলায় হুয়াওয়ে সব সময়ই বাংলাদেশের পাশে থাকবে এবং ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠবে।”

ভিডিও কনফারেন্স সিস্টেমটি ফোর-কে ভিডিও প্রযুক্তির উপর ভিত্তি করে বিভিন্ন ক্ষেত্র ও প্রেক্ষাপটে বুদ্ধিবৃত্তিক সমাধান দিতে সক্ষম। এর সাহায্যে করোনা ভাইরাসের মতো মহামারীর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব। দূর থেকে পর্যবেক্ষণ এবং কার্যকর সমন্বয় সাধনের মাধ্যমে দূরবর্তী স্থান থেকে স্বাস্থ্য পরামর্শও দেয়া সম্ভব।

এছাড়া এআই-ভিত্তিক স্ক্রিনিং সমাধান এবং পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতি ও সেবা হাসপাতালগুলোর রোগ নির্ণয় দক্ষতাকে আরো উন্নত করতে সহায়তা করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাস্বাস্থ্য মন্ত্রণালয়হুয়াওয়ে টেকনোলজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা: আইএমএফ ও বিশ্বব্যাংককে বাংলাদেশের পাশে থাকার অনুরোধ

পরবর্তী

প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

পরবর্তী

প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

করোনা: ঘরে বসে শিল্পীদের প্রার্থনা সংগীত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের দাফনের জায়গাও ফুরিয়ে আসছে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT