চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২১
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বিকাল সাড়ে তিনটায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন  প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, কেউ কেউ আছেন সব কাজের সমালোচনা করেন। ‘কিছু ভালো লাগে না’রোগ তাদের, তাদের জন্য কোন ভ্যাকসিন আছে কি না জানি না। তারা যেন অসুস্থ না হন, তাদেরও আমরা ভ্যাকসিন দিব। কারণ তারা সমালোচনা না করলে আমরা দ্রুত কাজ করার প্রেরণা পেতাম না। 

প্রধানমন্ত্রী বলেন, যথাসময়ে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রাপ্তির বিষয়ে সরকার শুরু থেকেই উদ্যোগ নিয়েছে।চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনসহ করোনা যুদ্ধে ফ্রন্টলাইন যােদ্ধাদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান, আর্থিক প্রণােদনা প্রদান, যথাসময়ে টেস্টিং কিট আমদানি এবং দেশের বিভিন্ন স্থানে ল্যাব স্থাপনসহ করোনা পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সরকার ইতোমধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিনের ৩ কোটি বা তার অধিক ডোজ ভ্যাকসিন ক্রয় করার ব্যবস্থা সম্পন্ন করেছে। এই ভ্যাকসিন চলতি (জানুয়ারি) মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসবে বলে আশা করা যায়।

এদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালট‌্যান্ট ডা. আহমেদ লুৎফর মবিন, সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা ডি কস্তা, মুন্নী খাতুন ও রিনা সরকারসহ ৩১ জনকে ভ্যাকসিন দেওয়া হবে।

ট্যাগ: করোনাভাইরাসপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরফান সেলিমের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

পরবর্তী

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের চারে মিরাজ, আটে মোস্তাফিজ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আনন্দের সাথে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের চারে মিরাজ, আটে মোস্তাফিজ

প্রধানমন্ত্রী ও একজন নার্সের ছবি, স্বাস্থ্য সচেতনতা ও ভ্যাকসিন কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়মতো ভ্যাকসিন আনতে পেরেছি, সফলভাবে প্রয়োগ হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT