চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘করোনায় করণীয় বৈঠক’ করোনা ভাইরাসে বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনায় ব্যবসা পরিচালনা সংক্রান্ত জরুরী এক গোলটেবিল বৈঠক করোনা ভাইরাসের কারণে বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়ার কাউন্সিল অব ফরেন রিলেশন (সিআরএফ)।

আন্তর্জাতিক ব্যবসা সম্পর্কিত বার্তা সংস্থা ব্লুমবার্গ নিউজ বিষয়টি জানিয়েছে। কাউন্সিল অব ফরেন রিলেশন (সিআরএফ) বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে বিশেষজ্ঞ। সংস্থাটি মূলত সভা এবং সম্মেলন, বিভিন্ন কর্পোরেট সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে থাকে।

গত শুক্রবার নিউ ইয়র্কে সিআরএফের উদ্যোগে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ‘করোনায় ব্যবসা পরিচালনা’ সংক্রান্ত এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু নিউইয়র্কে ব্যাপক আকারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে বৈঠকটি বাতিল করা হয়।

Banglabid

এছাড়াও সিআরএফ ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নিউইয়র্ক, ওয়াশিংটন ও যুক্তরাষ্ট্রের জাতীয় কিছু অনুষ্ঠান বাতিল করেছে। করোনা ভাইরাসের জন্য নিউইয়র্কের বার্ষিক অটো শো’ সহ বড় বড় ইভেন্ট সিএফআর-এর বাতিল বা স্থগিতের দীর্ঘ তালিকায় যোগ হচ্ছে।

গ্রেটার নিউইয়র্ক অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন গতকাল জানিয়েছে যে, গাড়ি শো’টি আগস্টের শেষের দিকে করা হবে।

ব্লুমবার্গ জানায়, করোনা ভাইরাস পুরো যুক্তরাষ্ট্রে ৫০টি গুরুত্বপূর্ণ ইভেন্ট থেকে দশ লাখ মানুষকে বিচ্ছিন্ন করেছে।

Reneta

অন্যদিকে ইটালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশটির প্রায় ছয় কোটি বাসিন্দা রয়েছেন কোয়ারেন্টাইনে। এরপরও গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস ইটালির ১৬৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

নতুন নতুন দেশেও করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া অব্যাহত আছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে তুরস্ক, মরক্কো ও লেবানন। এই তিন দেশেই প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

এর আগে তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে তিনজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সারা বিশ্বে সবমিলিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ১৩ হাজার। আশার কথা বিশ্বজুড়ে প্রায় ৬৪ হাজার মানুষ এই ভাইরাসকে জয় করতে সক্ষম হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT