চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সৌদি থেকে ফিরছেন ৩৬৬ বাংলাদেশি

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১১:১০ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতির কারণে আটকে পড়া ১৩২ জন বাংলাদেশি ওমরাহ হজ যাত্রী এবং সৌদি আরবের বিভিন্ন কারাগারে ডিটেনশনে থাকার ২৩৪ জন অবৈধ প্রবাসী বাংলাদেশিকে দেশের উদ্দেশে পাঠানো হচ্ছে।

এই বাংলাদেশিদের নিয়ে স্থানীয় সময় সকাল ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট জেদ্দাস্থ কিং আব্দুলাজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে।

এরমধ্যে অবৈধ হয়ে যাওয়া ৩২ জন মহিলা কর্মী রয়েছে বলে সূত্রে জানা গেছে।

জেদ্দা এয়ারপোর্ট এসব যাত্রীদের মেডিকেল চেকআপ এবং ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম শেষ করে সকাল সাতটার দিকে বিমানটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও  বিভিন্ন কারাগার ও সোমায়সিতে ডিটেনশনে থাকা অবৈধ হয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের ফিঙ্গারপ্রিন্টসহ নানা প্রক্রিয়া সময়মতো শেষ করতে না পারার কারণে ফ্লাইটটি ছেড়ে যেতে কিছুটা দেরী হবে বলে জানা গেছে।

একদিকে লকডাউন অন্যদিকে ২৪ ঘণ্টা অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ এবং স্থানীয় সরকারি অফিস-আদালত বন্ধ থাকায় অবৈধ ৩৬৬ জন প্রবাসী বাংলাদেশিকে একত্র করে এবং তাদেরকে স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ ও ওমরাহ মন্ত্রণালয় সব শেষে সিভিল এভিয়েশনকে সমন্বয় করে তার সাথে রিয়াদ বাংলাদেশ দূতাবাস, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এবং বাংলাদেশ হজ মিশন এর কর্মকর্তাদের দিনরাত পরিশ্রম করে এসব কর্মীদের পাঠাতে হচ্ছে বলে জানিয়েছেন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিযুক্ত ডেপুটি হজ ও ওমরাহ ডেপুটি মন্ত্রী আব্দুল আজিজ আল ওয়াজান গতকাল আটকে পড়া ১৩২ জন ওমরা হজ যাত্রী পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। অন্য সব মন্ত্রণালয় এবং দূতাবাস দ্রুত এসব বাংলাদেশিদেরকে পাঠানোর বিষয়টা নিশ্চিতভাবেই কর্মপরিকল্পনা এগিয়ে নিতে কাজ শুরু করেন তারই ধারাবাহিকতায় আজ স্থানীয় সময় ভোর ৪টায় ওমরাহ হজ যাত্রীদেরকে প্রথমে এয়ারপোর্টে নিয়ে আসা হয় এরপর মহিলা কর্মীদের সকাল ৭টার সময় এয়ারপোর্টে পাঠানোর ব্যবস্থা করা হয়।

Reneta

এর আগে জানানো হয়েছিল বাংলাদেশ সময় ৪.৩০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের বিমানটি যাত্রীদেরকে নিয়ে পৌঁছাবে। কিন্তু পাঠানোর প্রক্রিয়ায় দেরি হওয়ার কারণে নির্ধারিত সময়ে অবতরণ না করলেও সৌদি বিমানটি পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র আরও বলছে, বাংলাদেশে পৌছার পরপরই বাংলাদেশের স্থানীয় প্রশাসন করোনাভাইরাস সংক্রমণ এর বিস্তার রোধে এসব যাত্রীদেরকে ১৪ দিন কোয়ারান্টিনে রাখার ব্যবস্থা করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসসৌদি
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT