চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সৌদিতে এক্সিট ও রি-এন্ট্রি ভিসা প্রাপ্তদের দেশে ফেরার সুযোগ

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১১:১৬ পূর্বাহ্ণ ২৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
সৌদি

সৌদি আরবে বৈধভাবে বসবাসরত প্রবাসীদের মধ্য থেকে যেসব প্রবাসীরা ইতিমধ্যে ফাইনাল অথবা ছুটিতে যাওয়ার আবেদন করেছিলেন কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় দেশে ফেরত যেতে পারেননি সেইসব প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিয়েছে সৌদি সরকার।

২২ এপ্রিল সৌদি বাদশা সালমান বিন আব্দুলাজিজ আল সৌদ কর্তৃক জারিকৃত ডিক্রির খবর জানিয়েছেন সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

জানা গেছে, যেসব প্রবাসীরা এই সুবিধা গ্রহণ করতে চান তাদেরকে নিজস্ব আবসিক একাউন্ট অথবা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক দেয়া এই লিংকের  https://www.absher.sa/wps/portal/individual
আওদাহ’র মাধ্যমে আবেদন করতে হবে।

সেখানে যাত্রীর ইকামা নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, প্রস্থান এবং আগমনের বিস্তারিত বিবরণ দাখিল করতে হবে। আবেদন করার পর আবেদনকারীর মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে কবে এবং কোন বিমান বন্দরের মাধ্যমে প্রস্থান করবেন বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া তথ্যমতে সৌদি আরবের চারটি বিমানবন্দরের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পাবেন আবেদনকারীরা। বিমানবন্দরগুলো হলো জেদ্দা কিং আব্দুলাজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মদিনা যুবরাজ মোহাম্মদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দাম্মাম কিং ফাহদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং রিয়াদ কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

ওই এয়ারপোর্টগুলিতে অত্যাধুনিক থার্মাল ক্যামেরার মাধ্যমে প্রস্থানকারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ।

প্রাপ্ত তথ্য মতে গতকাল পর্যন্ত এই সুবিধার আওতায় দেশে ফেরত যাবার জন্য কয়েক হাজার প্রবাসী আবেদন করেছেন, আগামী কয়েকদিনের মধ্যে এই সংখ্যা আরো বহুগুণে বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।

কত সংখ্যক প্রবাসী বাংলাদেশী আবেদন করেছেন তা জানা না গেলেও প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই সুযোগে দেশে ফিরবেন বলে মনে করা হচ্ছে।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসসৌদিসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত

পরবর্তী

প্রথমবার ওয়েব সিরিজে লারা দত্ত

পরবর্তী

প্রথমবার ওয়েব সিরিজে লারা দত্ত

বিএনপি বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT