চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সুস্থ হয়ে বাসায় ফিরলেন প্রথম আলোর বিশেষ বার্তা সম্পাদক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ০২, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাসে আক্রান্ত প্রথম আলোর বিশেষ বার্তা সম্পাদক শওকত হোসেন মাসুম সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ২০ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার দুপুরে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়ার পর তিনি বাসায় ফেরেন বলে প্রথম আলো অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে।

শওকত হোসেনসহ আরও সাতজন করোনা রোগীকে এদিন মুগদা হাসপাতাল থেকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে।

গত ২০ এপ্রিল পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ার পর সাংবাদিক শওকত হোসেন হাসপাতালে ভর্তি হন। আজ বেলা সাড়ে ১২টায় মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাততালির মাধ্যমে আটজনকে বিদায় জানান।

শওকত হোসেন এসময় সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, হাসপাতালে ভর্তির পর প্রথমে কিছুটা সমস্যা হলেও পরে সবার অনেক সহযোগিতা তিনি পেয়েছেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী নিয়মিত তাঁর খোঁজ নিয়েছেন। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসক রুবিনা ইয়াসমীন জানান, আজ ছাড়া পাওয়া আটজনের মধ্যে এ হাসপাতালের একজন চিকিৎসকও রয়েছেন। হাসপাতালটিতে থেকে এ পর্যন্ত মোট ১৩ জন সুস্থ হয়ে ফিরেছেন। এখন ভর্তি আছেন ৩০০ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মোট ৪ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসমুগদা হাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

জুন ৬, ২০২৬

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT