চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: শনাক্তের হার কমলেও শঙ্কা কাটেনি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:২৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২০
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস শনাক্তের হার গত কয়েকদিন উঠানামা করছে। তবে সংক্রমণের ২৩০তম দিনে নতুন রেকর্ড হয়েছে। এদিন কোভিড-১৯ শনাক্তের হার কমে দাঁড়িয়েছে সর্বনিম্ন ৯ দশমিক ৯৫ শতাংশ।

বিশ্বব্যাপী যখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে, তখন এ খবর আশাব্যঞ্জক। কিন্তু শনাক্তের হার সর্বনিম্ন হলেও শঙ্কা পুরোপুরি কাটেনি। কারণ, সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। এজন্য অসচেতনতাও অনেকটা দায়ী। স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশাবাদী।

এটা অস্বীকার করার উপায় নেই যে, করোনাভাইরাস সারা বিশ্বের কাছেই নতুন। এর ফলে উন্নত বিশ্বের দেশগুলোও হিমশিম খাচ্ছে। সেই হিসাবে বাংলাদেশে সরকার এবং জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি তেমন খারাপ পর্যায়ের দিকে যায়নি। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিকগুলোতেও পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

তবে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসার পর শিথিলতা দেখা দিয়েছে। আগের মতো স্বাস্থ্যবিধি মানার বালাইও যেন অনেকের নেই। এতে সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা রয়েছে। তাই এ বিষয়ে আরও কঠোর হওয়ার বিকল্প নেই।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ এখনও শুরু হয়নি বলে জনস্বাস্থ্যবিদরা জানিয়েছেন। সামনের শীতে দ্বিতীয় ঢেউ বা সংক্রমণ আরও বাড়ার শঙ্কা করছেন তারা। এ বিষয়েও সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। নয়তো তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে জটিলতা হতে পারে। আমরা মনে করি, এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করলে করোনাভাইরাস মোকাবেলা সহজ হবে। এজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাকচাপায় মহাসড়কে ঝরলো মা-ছেলের প্রাণ

পরবর্তী

ডোনাল্ড ট্রাম্প কীভাবে বিশ্ব পরিস্থিতি বদলে দিয়েছেন?

পরবর্তী

ডোনাল্ড ট্রাম্প কীভাবে বিশ্ব পরিস্থিতি বদলে দিয়েছেন?

চাঁদপুর পৌর নির্বাচনে হত্যাকাণ্ডের প্রধান আসামী আটক

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT