চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: রাঙ্গামাটিতে ‘স্বেচ্ছা লকডাউনে’ ১২টি গ্রাম

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
১০:৩২ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটিতে অন্তত ১২টি পাহাড়ি গ্রামে স্থানীয়রাই উদ্যোগ নিয়ে পুরো এলাকাকে লকডাউন করেছে। কাউকে সেখানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং বের হতেও দেয়া হচ্ছে না।

করোনা প্রতিরোধে সরকার ঘোষিত ছুটিতে গ্রাম প্রধান বা কার্বারীরা এলাকাবাসীর সাথে আলোচনা করে নিজেদের গ্রামকে করোনা থেকে রক্ষা করতে পুরো গ্রামকেই নিজ উদ্যোগে লকডাউন ঘোষণা করেছে।

সংশ্লিষ্ট ক্লাব প্রধান বা কার্বারীরা বলছেন, বিশ্বে যেভাবে করোনা ছড়িয়ে পড়ছে তাতে গ্রাম বিচ্ছিন্ন করা ছাড়া কোন উপায় নেই।

এ পর্যন্ত রাঙ্গামাটি শহরে নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে লকডাউন করা এলাকাগুলোর মধ্যে বনরূপা এলাকার কাটাপাহাড় (পোড়া ভিটা), পশ্চিম ট্রাইবেল আদাম, বিজয়নগর (ভালেদী আদাম), কেকে রায় সড়ক, কল্যাণপুর, আসামবস্তির লেবুছড়ি, রিজার্ভ বাজারের নাপ্পিঘাট, গর্জনতলী, বাঘাইছড়ি উপজেলার মধ্যম বাঘাইছড়ি উল্লেখযোগ্য।

এ বিষয়ে রাঙ্গামাটি শহরের ত্রিপুরা অধ্যুষিত এলাকা গর্জনতলী পাড়ার বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা বলেন, বিশ্বব্যাপী যেভাবে করোন মহামারী আকার ধারণ করেছে আমরা যদি একে অপরের সংস্পর্শে না আসি, তবে আশাকরি এ ভাইরাসটি আক্রমন করতে পারবেনা। সে কারণেই আমরা নিজস্ব উদ্যোগে করোনা থেকে রক্ষা পেতে এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করে পুরো গ্রামকে লকডাউন ঘোষণা করেছি।

এ দিকে রাঙ্গামাটি শহরের গ্রাম বা পাড়া লকডাউনের কারণে সব ধরনের যানবাহন ও বাইরের লোকজন পাড়ায় প্রবেশ করতে পারছে না। বাইরের লোকজন পাড়ায় ঢুকতে হলে ব্যারিকেড দেওয়া স্থানে বাধার সম্মুখীন হতে হচ্ছে।

গতকাল শুক্রবার পর্যন্ত পাহাড়ী বিভিন্ন গ্রামে নিজ উদ্যোগে স্বেচ্ছায় লকডাউনকৃত এলাকা কাটাপাহাড় ও বিজয়নগর এলাকাসহ কয়েকটি স্থানে ঘুরে দেখা গেছে, সরকারের ছুটি ঘোষণার পর থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও নিজেদের সুরক্ষা রাখতে, বহিরাগতদের আনাগোনা বন্ধ করতে এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে এলাকা লকডাউন করেছেন। পাশাপাশি অনেকে পাহারাও দিচ্ছেন। অচেনা লোকজন দেখলে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেছেন, করোনা প্রতিরোধে নিজেদের সচেতন হতে হবে। নিজেদের রক্ষা করতে পাহাড়ি অধ্যুষিত এলাকাবাসীর স্বেচ্ছায় লকডাউনের বিষয়টিকে সচেতনতার অংশ হিসেবে দেখছেন তিনি। জেলা প্রশাসক বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদের রক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে। করোন প্রতিরোধে সরকারি যে নির্দেশনা রয়েছে তা মেনে চলার জন্য তিনি সকলকে আহবান জানান।

তবে করোনা প্রতিরোধে পাহাড়ি এলাকায় বসবাসরত গ্রাম প্রধানদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলেই। সকলের সচেতনতার মাধ্যমে করোনামুক্ত হবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সকলের।

রাঙ্গামাটি জেলায় মোট ১৮২জন হোম কোয়ারেন্টাইনে থাকার মধ্যে ৯০ জনকে ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছে রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগ। হোম কোয়ারেন্টাইনে রয়েছে আরো ৯২জন।

ট্যাগ: করোনাভাইরাসরাঙ্গামাটিলকডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: মধ্যপ্রাচ্যের লকডাউনে বেকার অসংখ্য বাংলাদেশি

পরবর্তী

চলে গেলেন ‘লিন অন মি’র গায়ক বিল উইথার্স

পরবর্তী

চলে গেলেন 'লিন অন মি'র গায়ক বিল উইথার্স

করোনা

করোনাভাইরাস: মন্ত্রী যাওয়ার আগে হাসপাতালের ওয়ার্ডজুড়ে রোগীর থুতু

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT