চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: দেশে আরও ৫৭১ জন আক্রান্ত শনাক্ত, ২ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০১, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

কোভিড-১৯ শনাক্তের ৫৫তম দিনে এসে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস এ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৭১ জন। ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এসময়ে সুস্থ হয়েছেন আরও ১৪ জন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান।

তিনি বলেন: করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৯৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৭৩টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৫৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৩৮। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭০ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১৪। ফলে মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন।

ডা. নাসিমা বলেন: নতুন করে যে ২ জন মারা গেছেন তারা একজন পুরুষ এবং একজন মহিলা। বয়সের দিক থেকে একজন ষাটোর্ধ্ব এবং আরেকজন পঞ্চাশোর্ধ্ব। একজন রাজধানী ঢাকার অন্যজন ঢাকার বাইরের জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৩৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২ লাখেরও বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন দশ লাখের বেশি মানুষ।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। পরে এ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। করোনার সংক্রমণ ঠেকাতে চতুর্থবারের মতো ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দেশবাসীকে নিজ বাড়িতে থাকার আহ্বান জানানো হয়। পরে সেটাও বাড়ানো হয় ৫ মে পর্যন্ত।

ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। তবে কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও।

ট্যাগ: ২৪ ঘণ্টাকরোনাভাইরাসগত ২৪ ঘণ্টানিয়মিত হেলথ বুলেটিনস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক্সট্র্যাকশন: গল্পের গরু আকাশে ওড়ে

পরবর্তী

অপহরণের পর এক যুবককে হত্যা করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা

পরবর্তী

অপহরণের পর এক যুবককে হত্যা করলো রোহিঙ্গা সন্ত্রাসীরা

কুরআন নাযিলের মাস

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT