শিল্প সাহিত্য

‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০১৯’ পাচ্ছেন নির্মলেন্দু গুণ

বাংলা একাডেমির নতুন সংযোজন ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার’-এর অর্থমূল্য ২ লাখ টাকা

‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০১৯’ পাচ্ছেন নির্মলেন্দু গুণ

বাংলা কবিতায় কবি জসীমউদ্দীনের অনন্য অবদান স্মরণে বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে
কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার প্রদান করতে যাচ্ছে। আর প্রথমবারের মতো ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার-২০১৯’-এ ভূষিত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ।

বাংলা ভাষা ও সাহিত্যের যে কোনো শাখায় সার্বিক অবদানের জন্য একজন সাহিত্যিককে এক বছর অন্তর বাংলা একাডেমি এ পুরস্কার প্রদান করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলা একাডেমির নতুন সংযোজন ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার’-এর অর্থমূল্য ২ লাখ টাকা। যা আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’-এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নির্মলেন্দু গুণের হাতে এ পুরস্কার প্রদান করা হবে।

বিষয়:অমর একুশে কবি নির্মলেন্দু গুণ বাংলা একাডেমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…