চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবির ভাষায় বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করা সেই ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ পূর্বাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

যে ছবিটি প্রশ্নের মুখোমুখি করেছে পুরো বিশ্ববিবেককে। সেই ছবি নিয়ে এবার নিজের মনের ভাষা প্রকাশ করলেন কবি লুৎফর রহমান রিটন।

নিজের ফেসবুক পেজে তিনি এ সংক্রান্ত একটি লেখা পোস্ট দেন।

‘রেফ্যুজি ২০১৫- আমি তোমাদের সভ্যতা আর আধুনিকতার লজ্জা’ শিরোনামে নিজের একটি কবিতা পাঠকদের সঙ্গে শেয়ার করেনি তিনি।

কবিতাটি এরকম;
নিজের স্বার্থে নিজ প্রয়োজনে তোমরা লাগাও যুদ্ধ
চাও আমাদের উপড়ে ফেলতে প্রাণভিটেমাটিসুদ্ধ!
অর্থগৃধ্নু! ক্ষমতার মোহে বিবেক হারিয়ে অন্ধ
অতি সাধারণ আমাদের সাথে তোমাদের কীসে দ্বন্দ্ব?
কারো বাড়া ভাতে দেই না তো ছাই! করি না কাউকে হত্যা
তবু কেড়ে নাও সামান্য ঠাঁই! কেড়ে নাও নিরাপত্তা!
আশ্রয় চেয়ে ঘুরি দেশে দেশে স্থল ও জলপথে, হায় রে
ক্ষুধা অনাহার ও অসুখে কাতর কতো প্রাণ ঝরে যায় রে!

মানবিকতার ধারো নাকো ধার মনুষ্য পদবাচ্য!
তোমাদের পাপে বিভীষিকাময় আজকে মধ্যপ্রাচ্য।
তোমাদের পাপে ধর্মে-বর্ণে হানাহানি সারা বিশ্বে
জারি করে রাখো অসম লড়াই মহাধনী আর নিঃশ্বে…

উচ্ছেদ হয়ে আশ্রয় খুঁজি দেশের সীমানা ছাড়িয়ে
অস্ত্র উঁচিয়ে আর্মি-পুলিশ সীমান্তে থাকে দাঁড়িয়ে।
কাঁটাতার ঘেরা স্থল সীমান্ত জলে থাকে নৌবাহিনি
শুনতে চাহে না কেহ আমাদের অশ্রুতে লেখা কাহিনি।
টিভিতে দেখছো কাগজে পড়ছো কতো শত শরণার্থী
মানবিকতার দোহাই ঠাকুর! সামান্য ঠাঁই প্রার্থী…

Reneta

ট্রলারে ভাসছি সাগরে ডুবছি সবই তো দেখতে পাচ্ছো
কি করে তোমরা হাসিখুশি থাকো! কী করে খাবার খাচ্ছো!
সুখি গৃহকোণে পরিবার নিয়ে তোমাদের সুখ-নিদ্রা!!
আমাদের নিয়ে অংক কষছে মোড়ল ও সমাজবিদরা…

(তোমাদের দেশে সৈকতে পাতি আমাদের শেষ শয্যা)
আমি তোমাদের সভ্যতা আর আধুনিকতার লজ্জা…
০৩ সেপ্টেম্বর ২০১৫

Jui  Banner Campaign
ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীলুৎফর রহমান রিটনশরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেলা নিয়ে বিতর্কিত বক্তব্যে আবারও ইউটার্ন আসিফ নজরুলের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ; আহত ১০

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT