চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
সংসদে সদস্যরা শোক প্রস্তাবের জন্য দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, একজন সাবেক ডেপুটি স্পিকার, একজন মন্ত্রী, দুইজন প্রতিমন্ত্রী এবং ৯ জন সাবেক সংসদ-সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

সোমবার একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের শুরুর দিনে নিয়ম অনুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছেন সাবেক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য শওকত আলী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আ.খ.ম. জাহাঙ্গীর হোসাইন, সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ-সদস্য মোঃ খালেদুর রহমান টিটো, সাবেক সংসদ-সদস্য শাহ-ই-জাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবু হেনা, সাবেক সংসদ সদস্য এম.এ. হাসেম, সাবেক সংসদ সদস্য অ্যডভোকেট আনোয়ার হোসেন হাওলাদার, সাবেক সংসদ-সদস্য দেলোয়ার হোসেন খান, সাবেক সংসদ সদস্য সামসুদ্দীন আহমেদ, সাবেক সংসদ সদস্য নুরজাহান ইয়াসমিন এবং সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট খালেদা পান্না।

এছাড়া সংসদ সচিবালয়ের কামরা পরিচারক মোঃ কোরবান আলী মৃত্যুবরণ করেন।

সংসদ থেকে তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, সংসদ-সদস্য শেখ হেলাল উদ্দিন ও সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েলের মাতা এবং সংসদ-সদস্য শেখ তন্ময়ের দাদী শেখ রাজিয়া নাসের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রওশন আরা ওয়াহেদ রানী, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নারী নেত্রী আয়শা খানম, স্বাধীনতা ও, বিশিষ্ট সমাজসেবক ও ভাষা সৈনিক মো. জাহিদ হোসেন মুসা মিয়া, সাবেক সচিব, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি ও গবেষক মনজুরে মওলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক মুহ. আবদুল হান্নান খান, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, উপমহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাৎ হোসেন খান, বীর উত্তম ক্যাপ্টেন আকরাম, বিশিষ্ট অভিনেতা আব্দুল কাদের এবং বাংলা চলচিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে সংসদ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যে সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন-পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ, ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য সরকারি-বেসরকারি কর্মচারী মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুতে সংসদ গভীর শোক প্রকাশ করেছে।

এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে। এরপর শোক প্রস্তাবগুলো সংসদে সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। পরে সকল বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

ট্যাগ: কথাসাহিত্যিক রাবেয়া খাতুনজাতীয় সংসদে শোক প্রস্তাবরাবেয়া খাতুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত

পরবর্তী

করোনাভাইরাস: ভারতে সংক্রমণ কমেছে, যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ভারতে সংক্রমণ কমেছে, যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে

বাংলাদেশে করোনাভাইরাস টিকা দেওয়ার সময় স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ভ্যাকসিন নেয়া ২ ব্যক্তির মৃত্যু, সরকারের দাবি ভ্যাকসিন পার্শ্বপ্রতিক্রিয়া না

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT